Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মিথ্যা প্রচারের অভিযোগ, শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন ফেরার বিনয় মিশ্র

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ আনলেন বিনয় মিশ্র। কয়লা ও গোরু পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্র আইনজীবীর মাধ্যমে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিসও পাঠিয়

মিথ্যা প্রচারের অভিযোগ, শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন ফেরার বিনয় মিশ্র

শেষ আপডেট: 15 June 2021 04:51

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ আনলেন বিনয় মিশ্র। কয়লা ও গোরু পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্র আইনজীবীর মাধ্যমে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিসও পাঠিয়েছেন বলে খবর। ঘটনার সূত্রপাত দিন চারেক আগে। ১১ তারিখ টুইটারে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি বলেন, বিনয় মিশ্রের ভারতীয় নাগরিকত্ব নেই। তিনি ২০১৮ সালে ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছিলেন। একজন বিদেশী নাগরিককে কীভাবে দলে জায়গা দিল তৃণমূল কংগ্রেস, সেই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। https://twitter.com/SuvenduWB/status/1403235878072246273?s=19 এ বিষয়েই এবার আইনি নোটিস পাঠালেন বিনয় মিশ্র। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করছেন। তাঁর দেওয়া তথ্য ভিত্তিহীন। সূত্রের খবর, বিনয় মিশ্রের এই নোটিস পাঠানো হয়েছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে। এছাড়া টুইটার কর্তৃপক্ষকেও তা পাঠানো হয়েছে। অনুরোধ করা হয়েছে শুভেন্দুর ওই বিতর্কিত টুইটটি মুছে দেওয়ার জন্য। গোরু ঝ কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র এখন ফেরার। তাঁর তল্লাশি চালাচ্ছে সিবিআই। শোনা যায় ভানুয়াতুতেই লুকিয়ে আছেন তিনি। সিবিআই দিন কয়েক আগে দাবি করেছিল, দ্বীপরাষ্ট্রে গা ঢাকা দিয়েছেন বিনয় মিশ্র। ঠিক যেমন পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসি করেছিলেন। গোটা বিষয় নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোটো দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। শুভেন্দু অধিকারী দাবি টুইটে করেছিলেন, সেখানকার নাগরিকত্ব নেওয়ার পরেও ২০২০ সালে বিনয় মিশ্রকে দলের যুব সাধারণ সম্পাদক নিয়োগ করে তৃণমূল। আইনজীবী মারফত এই দাবিকেই ভিত্তিহীন বলেছেন বিনয় মিশ্র।

```