Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভোটের আগে মমতা-সরকারের শেষ বাজেট আজ, পড়ুয়াদের ল্যাপটপ, কন্যাশ্রীর ভাতা বৃদ্ধি, সুলভ ক্যান্টিন, প্রত্যাশা-জল্পনা অনেক

দ্য ওয়াল ব্যুরো: উনিশের ভোটের আগে গত বছর রাজ্য বাজেটে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের বেতন দু'হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যের এক লক্ষ যুবক-যুবতীকে বছরে ৫০ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা হয়েছিল। উনিশের

ভোটের আগে মমতা-সরকারের শেষ বাজেট আজ, পড়ুয়াদের ল্যাপটপ, কন্যাশ্রীর ভাতা বৃদ্ধি, সুলভ ক্যান্টিন, প্রত্যাশা-জল্পনা অনেক

শেষ আপডেট: 10 February 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: উনিশের ভোটের আগে গত বছর রাজ্য বাজেটে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের বেতন দু'হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যের এক লক্ষ যুবক-যুবতীকে বছরে ৫০ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা হয়েছিল। উনিশের থেকে বড় পরীক্ষা এবার একুশে। ফলে আজ, সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্য বাজেট পেশ করার আগে তৃণমূলের মধ্যেই কৌতূহল, নতুন কী কী ঘোষণা করতে পারেন তিনি। এমনিতে রাজ্যের কোষাগারের অবস্থা ভাল নয়। ঋণ ও সুদের বোঝা রয়েছে। উপরি প্রকৃত রাজস্ব বৃদ্ধিও তেমন আশাব্যঞ্জক নয়। তবে ভোট বড় বালাই। তৃণমূলের একটি সূত্রের মতে, গ্রাম ও পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য বাজেটে নতুন প্রকল্প ঘোষণার সম্ভাবনা রয়েছে। দলের এক শীর্ষ মন্ত্রীর কথায়, এক সময়ে সরকারের মধ্যেই আলোচনা হয়েছিল তামিলনাড়ুর আম্মা ক্যান্টিনের মতো বাংলাতেও যদি কোনও পরিষেবা শুরু করতে পারে সরকার। তামিলনাড়ুর আম্মা ক্যান্টিনে ২ টাকায় পেটপুরে খাওয়া যায়। তেমনই বাংলাতেও ৫ টাকায় ডাল ভাত কিংবা ১০ টাকায় পেটপুরে ডাল, ভাত, সবজি, ডিম খাওয়ানো যায় কিনা সে ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়েছিল। তেমন কোনও প্রকল্প বাজেটে ঘোষণা হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। আবার তৃণমূলের অন্য একটি সূত্রে খবর, রাজ্যের যুব সমাজের মন পেতে দ্বাদশ শ্রেণিতে পাশ করার পর উচ্চশিক্ষার সময়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে ল্যাপটপ দেওয়ার ব্যাপারেও সরকারের মধ্যে আলোচনা হয়েছে। এমনকী তখন এই আলোচনাও হয়েছিল ক্যান্টিন চালানোর জন্য রেকারিং খরচ হবে সরকারের। তুলনায় ছাত্রছাত্রীদের ল্যাপটপ দেওয়ার খরচ কম। ফলে সেই ধরনের কোনও প্রকল্প ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বাড়ানো হতে পারে কন্যাশ্রী ভাতার অঙ্কও। শাসক দলের এক নেতার কথায়, রাজ্যের কোষাগারের যা অবস্থা তাতে খয়রাতির সুযোগ কম। আবার এ-ও ঘটনা যে ভোট বছরে কিছু একটা জনমোহিনী ঘোষণা করা রাজনৈতিক ভাবে ইতিবাচক ফল দিতে পারে। দিল্লিতে ঠিক যে ভাবে পপুলিজমের রাস্তায় হেঁটে অরবিন্দ কেজরিওয়াল সরকার একটা ‘উপভোক্তা শ্রেণি’ তৈরি করে ফেলতে পেরেছে, দিদিও সেই চেষ্টা অনেক দিন ধরেই করছেন। ২০১৬ সালের ভোটে তা অনেকটা কাজেও লেগেছে। এবং সেই কারণেই কালকের বাজেটে কিছু চমক আশা করছেন দলের বহু নেতা বিধায়ক।

```