Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গাড়ির মালিকদের দিয়েই ভাতারের রাস্তায় কাদা পরিষ্কার করাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে বেঁকাতেই হয়, সেটাই করে দেখাল ভাতার থানার (Bhatar police) পুলিশ। গাড়ির মালিকদের (car owners) দিয়ে কর্দমাক্ত (mud) রাস্তা পরিস্কার করালেন পুলিশ কর্মীরা। আসলে এর আগে বহু আবেদন নিব

গাড়ির মালিকদের দিয়েই ভাতারের রাস্তায় কাদা পরিষ্কার করাল পুলিশ

শেষ আপডেট: 24 April 2023 11:32

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে বেঁকাতেই হয়, সেটাই করে দেখাল ভাতার থানার (Bhatar police) পুলিশ। গাড়ির মালিকদের (car owners) দিয়ে কর্দমাক্ত (mud) রাস্তা পরিস্কার করালেন পুলিশ কর্মীরা। আসলে এর আগে বহু আবেদন নিবেদনেও যে কাজ হয়নি।

বোরো মরসুমে ধান কাটার কাজে ব্যবহার হচ্ছে হারভেস্টার মেশিন। এই ট্রাক্টর ও হারভেস্টার মেশিনের চাকায় জমি থেকে প্রচুর কাদা উঠে আসছে রাস্তার ওপর। ফলে বৃষ্টি হলেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। গত বছর রাস্তার উপর পড়ে থাকা কাদায় পিছলে পরে মারা গিয়েছিলেন ভাতারের এক বাসিন্দা। এই কাদার জেরে ছোটগাড়িগুলিও দুর্ঘটনায় পড়ে আকছার। এমনকী যাত্রীবাহী বড় বাসও দুর্ঘটনার কবলে পড়ে।

এবার বোরোধান তোলার মরসুম শুরু হতেই সতর্ক পুলিশ। দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে ভাতারের বিভিন্ন প্রান্তে মাইক নিয়ে কৃষক ও গাড়ির মালিকদের সচেতন করে পুলিশ। জমিতে কাদা পরিষ্কারের পরেই রাস্তায় গাড়ি তোলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পুলিশের নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে গাড়ির মালিকরা গাড়ির চাকার কাদা পরিষ্কার না করেই রাস্তায় তুলে দিচ্ছিলেন। এরফলে বর্ধমান-কাটোয়া রোড সহ ভাতাড়ের বিভিন্ন এলাকায় রাস্তার উপর কাদার স্তূপ জমছিল। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণ করল ভাতার থানা।

রবিবার থেকেই বিভিন্ন রাস্তায় ট্রাক্টর ও হারভেস্টার মেশিনগুলি আটক করা হয়। চালক ও কর্মীদের দিয়ে কাদা পরিষ্কার করার পরই গাড়িগুলিকে ছাড়া হয়। ভাতার থানার ওসি অরুণকুমার সোম জানিয়েছেন, রাস্তায় কাদা থাকায় যে কোনও সময়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। গাড়ির মালিকদের বারবার সচেতন করা হলেও তারা কোনও উদ্যোগ নিচ্ছেন না। তাই বেশ কয়েকটি গাড়িকে আটক করা হয়েছে। বর্ধমান-কাটোয়া রোডের এবং ভাতারের আমারুন থেকে ভাতার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা পর্যন্ত রাস্তায় কাদা পরিষ্কার করানো হয়। আগামীদিনে গাড়ির মালিকরা নির্দেশ অমান্য করলে আরও কড়া পদক্ষেপ করা হবে।

ভাতার থানার পুলিশের এই কড়া ব্যবস্থায় খুশি সাধারণ মানুষ। তারা চান এটা জারি থাকুক।

কালিয়াগঞ্জকাণ্ডে ফের সংঘাতে দুই কমিশন, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ


```