
শেষ আপডেট: 24 May 2023 05:33
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: এগরা বিস্ফোরণ কাণ্ডে (Egra Blast) গ্রেফতার করা হল ভানু বাগের স্ত্রী গীতারানি বাগকে (Bhanu Bag's wife arrest)। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। সিআইডিসূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি। সেখানে হানা দিয়েই খোঁজ মেলে গীতারানির।
আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন গ্রামের মানুষ। পরে জানা যায়, ভানু বাগের বাড়ি লাগোয়া বাজির কারখানায় বিস্ফোরণ হয়েছে। গ্রামের মানুষই উদ্ধার কাজে হাত লাগান। এগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। তাঁদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে কটকের হাসপাতালে ভর্তি হওয়া ভানু বাগও মারা যান।
কটক থেকে ভানু বাগের ছেলে ও ভাইপোকে গ্রেফতার করে সিআইডি। খোঁজ চলছিল ভানু বাগের স্ত্রীর। অবশেষে রামনগরে খোঁজ মিলল তাঁর। ভাইয়ের বাড়ি থেকে গ্রেফতারের পরে বুধবারই আদালতে তোলা হচ্ছে তাঁকে।
খাদিকুল গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত ৩০ বছর ধরে বেআইনি বাজির ব্যবসা চালিয়ে যাচ্ছিল ভানু। তিন দশক ধরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল ভানুর তৈরি রংমশাল, তুবড়ি, ছুঁচোবাজি, রকেট, হাউই, গাছবোমা। ফলে ব্যবসাও ফুলেফেঁপে ওঠে। খাদিকুল গ্রামে তাঁর ওই কারখানায় বিস্ফোরণও এই প্রথম নয়। ১৯৯৫ সালে ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল পাঁচজনের। পরবর্তীতে ফের বিস্ফোরণে মারা যান ভানুর ভাই-সহ তিনজন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই শাসকদলের সঙ্গে ভানুর যোগাযোগ বাড়ে। পরে গ্রামপঞ্চায়েতের সদস্যও নির্বাচিত হয়েছিলেন ভানু। এবার সেই কারখানাই বিপর্যয় ডেকে আনল গোটা পরিবারে।
সন্ত্রাসদমন আদালতে জামিন ইমরানের, দুর্নীতি মামলায় ছাড়া পেলেন স্ত্রী বুশরা বিবিও