Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মমতার ঘোষণার পরেই স্কুল কলেজ ঝাড়াই পোছাই শুরু

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার আজ অবসান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঘোষণা করেছেন স্কুল (School) কলেজ খোলার দিন। গত বছর কোভিডের কারণে যে লকডাউন শুরু হয়েছিল, তখন থেকে স্কুল কলেজের দরজাতেও তালা ঝুলেছিল। মাঝে

মমতার ঘোষণার পরেই স্কুল কলেজ ঝাড়াই পোছাই শুরু

শেষ আপডেট: 25 October 2021 14:56

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার আজ অবসান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঘোষণা করেছেন স্কুল (School) কলেজ খোলার দিন। গত বছর কোভিডের কারণে যে লকডাউন শুরু হয়েছিল, তখন থেকে স্কুল কলেজের দরজাতেও তালা ঝুলেছিল। মাঝে একবার শর্তসাপেক্ষে স্কুল খোলা হলেও ফের তা বন্ধ করে দিতে হয়েছে ভাইরাসের বাড়বাড়ন্তে। তবে এবার আবার স্কুল কলেজ খোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ নভেম্বর থেকেই খুলে যাবে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ক্লাস করবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই জোরকদমে শুরু হয়ে গেছে স্কুল খোলার প্রস্তুতি। শহরের একাধিক স্কুলেই এদিন শুরু হয়ে গেছে ঝাড়পোছ। স্কুলগুলিকে স্যানিটাইজ করে ছাত্রছাত্রীদের উপযোগী করে তোলা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী হাতে আছে আর মাত্র ২১ দিন। তারপরেই যথারীতি ফিরবে চেনা ছন্দ। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে স্কুলের পথে ছুটবে পড়ুয়ারা। তখন যাতে কোনওভাবেই কোভিড বাধা না হয়ে দাঁড়াতে পারে, যাতে সংক্রমণ নতুন করে না ছড়িয়ে পড়ে, সেই ব্যবস্থা করা হচ্ছে। পুজোর পরেই যে স্কুল খুলবে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিল শিক্ষা দফতর। এই খাতে ১০৯ কোটি ৪২ লক্ষ ৩৭ হাজার ১৩৩ টাকা বরাদ্দ করা হয়েছিল। তারপর এদিন পুরোদমে শুরু হয়ে গেল স্কুল কলেজ খোলার প্রস্তুতিও।

```