Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

২১ জুলাই ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গে কি শেষমেশ বাড়বে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি কিছুটা কমেছে চলতি সপ্তাহে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে অল্প হলেও বেড়েছে বৃষ্টি। যদিও সেই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মেলেনি। তার মধ্যেই হাওয়া অফিস জানাল, উত্তর-পশ্চিম বঙ্গোপস

২১ জুলাই ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গে কি শেষমেশ বাড়বে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

শেষ আপডেট: 19 July 2023 04:38

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি কিছুটা কমেছে চলতি সপ্তাহে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে অল্প হলেও বেড়েছে বৃষ্টি। যদিও সেই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মেলেনি। তার মধ্যেই হাওয়া অফিস জানাল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তার কারণেই আজ বুধবার থেকে আগামী কয়েকদিন পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে (Bengal monsoon)।

আজ বুধবার সকাল থেকেই মেঘ-রোদের খেলা চলছে দক্ষিণবঙ্গে। (Bengal monsoon)

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে। গত দুদিন ধরেই এমন বৃষ্টি চলছে জেলায় জেলায়। আলিপুর সূত্রে খবর, আগামী ২১ জুলাই (TMC Rally on 21st July) অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলোতেও। দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি ভিজবে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরও (weather forecast)।

মৌসম ভবন সূত্রে খবর, পরিমাণ বাড়লেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দিনভর দফায় দফায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে সঙ্গে। কলকাতা শহরে বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৪ শতাংশ। আপাতত তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীরও। বন্যা পরিস্থিতির মাঝেও উত্তরের সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ বুধবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে।

সংসদে এবার অমিত শাহর ইস্তফা চাইবে ‘ইন্ডিয়া’, ‘মৌন মোদীকে’ ঘিরতে এককাট্টা কংগ্রেস, তৃণমূল


```