Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিজেপির ঘাঁটি থেকে একুশের ওয়ার্ম আপ শুরু করছেন মমতা, জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ কর্মসূচি

দ্য ওয়াল ব্যুরো: সাত তারিখ থেকে জেলা সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বৈঠকের পরে নেত্রীর কর্মসূচির তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তাতে দেখা যাচ্ছে, মমতার প্রথম পাঁচটি কর্মসূচিই বিজেপির পোক্ত ঘাঁটিতে। অর্থাত্‍ গত লোকসভা ভোটে যেখানে য

বিজেপির ঘাঁটি থেকে একুশের ওয়ার্ম আপ শুরু করছেন মমতা, জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ কর্মসূচি

শেষ আপডেট: 4 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সাত তারিখ থেকে জেলা সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বৈঠকের পরে নেত্রীর কর্মসূচির তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তাতে দেখা যাচ্ছে, মমতার প্রথম পাঁচটি কর্মসূচিই বিজেপির পোক্ত ঘাঁটিতে। অর্থাত্‍ গত লোকসভা ভোটে যেখানে যেখানে জিতেছে বিজেপি। ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজিয়েট ময়দানে জনসভা করবেন তৃণমূল নেত্রী। এটি মেদিনীপুর লোকসভার মধ্যে পড়ে। সাংসদ দিলীপ ঘোষ। ৮ তারিখ দিদি যাবেন বাবুল সুপ্রিয়র লোকসভা আসানসোলের অন্তর্গত রানিগঞ্জে। ৯ ডিসেম্বর মমতার কর্মসূচি বনগাঁয়। এই আসন এবার বিজেপি জিতেছে। ১৫ ও ১৬ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহার। এর মাঝে ৮-১০ ডিসেম্বর কৃষি আইনের বিরুদ্ধে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে তৃণমূল। ১০ তারিখ সেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের সমস্ত জেলা সভাপতি, বিধায়ক ও সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানেই ঠিক হয়েছে ১১-২১ ডিসেম্বর ব্লকে ব্লকে বিজেপির বিরুদ্ধে এবং রাজ্য সরকারের কাজ নিয়ে প্রচার কর্মসূচি করবে শাসকদল। শুক্রবারের বৈঠকে একাধিক বিষয় নিয়ে নেতাদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নাম না নিলেও পূর্ব মেদিনীপুর নিয়ে কড়া বার্তা দেন তিনি। সূত্রের খবর, এদিনের ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যাঁরা লড়াই করছেন তাঁরা লড়াই করুন। যাঁরা এজেন্সির ভয় পাচ্ছেন তাঁরা চলে যেতে পারেন। যাঁরা অন্য দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, তাঁরা দল ছেড়ে চলে যেতে পারেন, তাতে দলের ভাল হবে।"

```