Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাড়ির উঠোনে গুলি করে খুন বিজেপির মহিলা কর্মীকে, হাসনাবাদে চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো:  গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো উত্তর ২৪ পরগনার হাসনাবাদের তকিপুর গ্রামের এক মহিলা বিজেপি কর্মীর। তাঁর নাম সরস্বতী দাস (৩৭) । বৃহস্পতিবার সন্ধ্যায় সরস্বতীর স্বামী শুভঙ্কর গিয়েছিলেন বাজারে। রাত সওয়া নটা নাগাদ সেখান থেকে বাড়ি ফি

বাড়ির উঠোনে গুলি করে খুন বিজেপির মহিলা কর্মীকে, হাসনাবাদে চাঞ্চল্য

শেষ আপডেট: 12 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো উত্তর ২৪ পরগনার হাসনাবাদের তকিপুর গ্রামের এক মহিলা বিজেপি কর্মীর। তাঁর নাম সরস্বতী দাস (৩৭) । বৃহস্পতিবার সন্ধ্যায় সরস্বতীর স্বামী শুভঙ্কর গিয়েছিলেন বাজারে। রাত সওয়া নটা নাগাদ সেখান থেকে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন। তখনই তিনি দেখেন, বাড়ির উঠোনের পাশে পড়ে রয়েছে সরস্বতীর রক্তাক্ত দেহ। [caption id="attachment_114138" align="alignnone" width="443"]  সরস্বতী দাস[/caption] খবর পেয়ে পুলিশ এবং স্থানীয়রা এসে তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সরস্বতীকে মৃত বলে ঘোষণা করা হয় । সরস্বতী বিজেপি কর্মী হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপির জেলা সভাপতি গণেশ ঘোষ বলেন , “আমাদের সক্রিয় কর্মী ছিলেন সরস্বতী। প্রতিটা মিটিং মিছিলে হাজির থাকতেন। কিছুদিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।”  স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এই হত্যার পিছনে তৃণমূলের হাত আছে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, এটি রাজনৈতিক খুন, না ব্যক্তিগত কারণে সরস্বতীকে গুলি করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।  

```