Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মমতার ধর্নার আগে ফের চিঠি কেন্দ্রের, আবার কেন কেন্দ্রীয় টিম পাঠাতে চায় মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় যেন অদ্ভূত ঘটনাপ্রবাহ চলছে! যে ঘটনা প্রবাহে কাকতালীয় ব্যাপারে ছড়াছড়ি।এই যেমন আজ বুধবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) ধর্নায় বসার কথা। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, ত

মমতার ধর্নার আগে ফের চিঠি কেন্দ্রের, আবার কেন কেন্দ্রীয় টিম পাঠাতে চায় মোদী সরকার

শেষ আপডেট: 29 March 2023 06:43

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় যেন অদ্ভূত ঘটনাপ্রবাহ চলছে! যে ঘটনা প্রবাহে কাকতালীয় ব্যাপারে ছড়াছড়ি।
এই যেমন আজ বুধবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) ধর্নায় বসার কথা। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তার কিছুক্ষণের মধ্যেই বাবাসাহেব আম্বেদকরের মূর্তির নীচে ধর্নায় (dharna) বসবেন মুখ্যমন্ত্রী। ঠিক তার আগেই কেন্দ্রের চিঠি পৌঁছে গেল নবান্নে (Nabanna)।

কী লেখা রয়েছে সেই চিঠিতে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠারেঠোরে ‘নন্দলাল’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করছেন, বাংলার সঙ্গে আর্থিক অবরোধ শুরু করেছে দিল্লির ‘বন্ধু সরকার’। তৃণমূল সরকারকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে গিয়ে বাংলার গরিব মানুষকে ভাতে মারছে। কারণ, একশ দিনের কাজ বা আবাস যোজনার মতো প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে।

এই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসতে চলেছেন, তখনই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে এবার ১০ জন সদস্যের একটি কেন্দ্রীয় টিম বাংলায় যাবে। তাঁরা দশ জেলায় ঘুরবেন। আবাস যোজনায় অনিয়মের ব্যাপারে যে যে জেলায় অভিযোগ উঠেছিল, সেখানে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে তা সরেজমিনে দেখবেন। অর্থাৎ রাজ্য সরকারের অ্যাকশন টেকেন রিপোর্টের সঙ্গে বাস্তব চিত্র মিলিয়ে দেখবে কেন্দ্রীয় টিম। ওই দশ জেলা হল, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, মালদা, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং কালিম্পং।

রাজ্য সরকারের এক প্রাক্তন আমলার মতে, ন্যাশনাল লেবেল মনিটরিং টিমের এই এক্তিয়ার রয়েছে। অনিয়মের অভিযোগ থাকলে তা তাঁরা অবশ্যই খতিয়ে দেখতে পারেন। তবে এ ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে। কারণ, দুর্নীতির তদন্ত একটা বিষয়। আর কেন্দ্রীয় বরাদ্দ আরেকটি বিষয়। পুরনো দুর্নীতির কারণে নতুন বরাদ্দ বন্ধ করলে আখেরে গরিব মানুষেরই ক্ষতি। সরকার মুষ্টিমেয় কিছু দুর্নীতিপরায়ণের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে বা ব্যবস্থা নিতে গিয়ে বৃহত্তর গরিব জনগোষ্ঠীকে বিপাকে ফেলতে পারে না।

প্রাক্তন ওই আমলার কথায়, আবাস যোজনায় এ বছর বাংলার ১১ লক্ষ ২৬ হাজার পরিবারের টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু অনিয়মের অভিযোগ তুলে গোটা বরাদ্দ আটকে রাখা হয়েছে। কারণ বলা হয়েছে, তালিকায় প্রচুর অযোগ্য নাম ঢুকে গিয়েছে। অযোগ্যরা টাকা পেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার ব্যাপারে এবার নিয়ম করা হয়েছিল। তা প্রয়োগ করাই যেত। কিন্তু তা না করে গোটা বরাদ্দই বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে লক্ষ লক্ষ যোগ্য পরিবার বঞ্চিত হয়েছে। এটা সুষ্ঠু প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে না। সেই কারণেই আরও বেশি করে সন্দেহ করা হচ্ছে যে এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

তাৎপর্যপূর্ণ ভাবে এ ব্যাপারে একমত বামেরাও। আর তাই কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে বুধবার কলকাতায় যৌথ মিছিল করবেন বাম-কংগ্রেসের কর্মী সমর্থকরাও।

মমতার আর্জির শুনানি আজ মুম্বইয়ের আদালতে, কী বিষয়ে মামলা


```