Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ব্যান্ডেলের নাম গেল গিনেস বুক অফ ওয়ার্ল্ডে, সব থেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের জন্য

দ্য ওয়াল ব্যুরো: তিন দিনের ভোগান্তি শেষ হল তো বটেই, তার থেকেও বড় খবর বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর জন্য পাঠানো হল ব্যান্ডেলের (Bandel) নাম। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর প্রতিনি

ব্যান্ডেলের নাম গেল গিনেস বুক অফ ওয়ার্ল্ডে, সব থেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের জন্য

শেষ আপডেট: 30 May 2022 09:24

দ্য ওয়াল ব্যুরো: তিন দিনের ভোগান্তি শেষ হল তো বটেই, তার থেকেও বড় খবর বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর জন্য পাঠানো হল ব্যান্ডেলের (Bandel) নাম। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর প্রতিনিধিরা পরিদর্শনে আসবেন শীঘ্রই। তারপরেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। রেলের ঠিকাদার সংস্থা পরম এন্টারপ্রাইজের এমডি পুনিত পাঠক এই খবর জানান।

আরও পড়ুন: বয়স্ক মহিলা সেজে মোনালিসার ছবিতে কেক মাখিয়ে দিল দুষ্কৃতী

এদিকে সোমবার বিকেল তিনটের পর ট্রেন চলাচল শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ট্রেন চলল ব্যান্ডেলে (Bandel)। স্বস্তি পেলেন যাত্রীরা। ব্যান্ডেল থেকে মগড়া থার্ড লাইন সম্প্রসারণ ও ইলেকট্রনিক ইন্টার লকিং সিস্টেমের কাজ চলার জন্য ৭২ ঘন্টা ট্রেন বন্ধ ছিল। ফলে বর্ধমান মেইন শাখা, কাটোয়া শাখা, ব্যান্ডেল-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। চুঁচুড়া থেকে হাওড়ার ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায়। স্পেশাল ট্রেনে উঠতেও সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

সোমবার সপ্তাহের প্রথম দিনে যাত্রীদের চাপ বেশি। চুঁচুড়া-হুগলি-ব্যান্ডেলের যাত্রীরা তো আছেই বর্ধমান কাটোয়া শাখার যাত্রীরাও চুঁচুড়ায় এসে ট্রেন ধরায় ভিড় বাড়ে কয়েক গুণ (Bandel)। হুগলির দিক থেকে ট্রেন ধরতে রেল লাইন ধরে হাঁটতেও দেখা যায় যাত্রীদের।

সিপিআরও পূর্ব রেল একলব্য চক্রবর্তী জানান, রবিবার রাত একটা কুড়িতে ইন্টারলকিং এর কাজ শেষ হয়েছে। সোমবার সকাল সাড়ে নটায় প্রথম ট্রেন ব্যান্ডেলে ঢোকে টেস্টিং এর জন্য। এগারোটা বাজতে পাঁচ মিনিটে ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেলের তিন নম্বর প্লাটফর্মে ঢোকে।

সারে নটায় প্রথম স্পেশাল ট্রেন ব্যান্ডেলে ঢোকার পর আরও কয়েকটি ট্রেন যেগুলো চুঁচুড়া থেকে ছাড়ছিল সেগুলো ব্যান্ডেলে যায়। মঙ্গলবার থেকে ট্রেন স্বাভাবিক নিয়মে চলবে বলেই রেলসূত্রে জানানো হয়েছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন ইন্টারলকিং স্টেশন হিসাবে ব্যান্ডেল হল দেশের মধ্যে সর্ব বৃহৎ। এই ব্যবস্থার সুফল খুব দ্রুত পাওয়া যাবে। ট্রেনের গতি বাড়বে। অনেক বেশি ট্রেন চলবে। ভবিষ্যতে আরও বেশি করে দূরপাল্লার ট্রেন চলবে ব্যান্ডেল থেকে। আর দূর্ঘটনার ঝুঁকিও কমবে।


```