Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গণনা কেন্দ্রের সিসিটিভির মেমরি কার্ড চুরির অভিযোগ! বালুরঘাটে রাজনৈতিক তরজা শুরু

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: চলতি মাসে ১১ তারিখ ছিল পঞ্চায়েত ভোটের গণনা। ঠিক পরদিন অর্থাৎ ১২ জুলাই বালুরঘাট সদরের বিডিও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছিলেন, বালুরঘাট (Balurghat CCTV Memory Card Missing) কলেজের গণনা কে

গণনা কেন্দ্রের সিসিটিভির মেমরি কার্ড চুরির অভিযোগ! বালুরঘাটে রাজনৈতিক তরজা শুরু

শেষ আপডেট: 16 July 2023 13:11

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: চলতি মাসে ১১ তারিখ ছিল পঞ্চায়েত ভোটের গণনা। ঠিক পরদিন অর্থাৎ ১২ জুলাই বালুরঘাট সদরের বিডিও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছিলেন, বালুরঘাট (Balurghat CCTV Memory Card Missing) কলেজের গণনা কেন্দ্রে লাগানো সিসিটিভি ও তার মেমরিকার্ড চুরি হয়ে গেছে। বিডিও-র করা এই অভিযোগ নিয়ে ট্যুইট করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanto Majumdar)।

বিজেপি নেতার (Balurghat CCTV Memory Card Missing) এই ট্যুইট নিয়ে শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুরে।

রবিবার সাংবাদিকদের সামনে সুকান্তবাবুর অভিযোগ, ''বিডিও নিজে বলছেন সিসিটিভি হার্ডডিস্কের মেমরি কার্ড চুরি হয়ে গেছে। কারণ ওই মেমরি কার্ডে যেগুলো আছে, সেগুলো সামনে এলে ধরা পড়ে যাবে, যে তৃণমূল ভোট লুঠ করেছে। আমি বাধ্য হয়েছিলাম গণনা কেন্দ্রের সামনে দুশো মিটার দূরে রাতে কর্মীদের নিয়ে দাঁড়াতে। লুঠ চলছিল, কতক্ষণ সেটা দেখা সম্ভব?''

সাংবাদিকদের তিনি আরও বলেন, ''ভোটের ফল নিয়ে পর্যবেক্ষণ করে দেখুন অনেক অমিল পাবেন। এটা গোঁজা দেওয়া ভোট তো। সবটাই গোঁজ হয়ে গিয়েছে।''

বিজেপি রাজ্য সভাপতি এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। জেলা সহ সভাপতি সুভাষ চাকীর দাবি, ভোটের গণনা কেন্দ্র কোনও অনিয়ম হয়নি। বিজেপি যদি চায় অভিযোগ জানাতেই পারে। সেটা তৃণমূল, প্রশাসন দেখবে। তবে এই নিয়ে খামোখা অস্থিরতা তৈরি করার কোনও দরকার নেই। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে থেকে ফ্রি অ্যাণ্ড ফেয়ার ভোট করিয়েছে। গণনাতেও কোনও কারচুপি হয়নি। এখন বিডিও যদি কোনও অভিযোগ এনে থাকে তাহলে দল সেটা নিয়ে চিন্তিত নয়।

১৪৪ ধারার মানে কি, ফের বাধার মুখে পড়ে জানতে চাইলেন নওসাদ


```