Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৩ বছরের শিশুকে ধর্ষণ! কঠিন শাস্তি দোষীর, 'সুবিচার' পেল পরিবার

২০২০ সালে জানুয়ারি মাসে বালুরঘাটে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল।

৩ বছরের শিশুকে ধর্ষণ! কঠিন শাস্তি দোষীর, 'সুবিচার' পেল পরিবার

শেষ আপডেট: 6 September 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: আরজি কর কাণ্ডের সুবিচার চেয়ে দফায় দফায় চলছে আন্দোলন মিছিল। এমন পরিস্থিতিতে একটি পকসো মামলায় ঐতিহাসিক রায় শোনাল বালুরঘাট আদালত। তিন বছরের শিশুকে ধর্ষণের মামলায় দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। তাদের কথায়, 'এত দিনে সুবিচার পেলাম।'  

২০২০ সালে জানুয়ারি মাসে বালুরঘাটে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। হাসপাতালে চিকিৎসা চলার সময়ে শিশুর পরিবার প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে থানায় পকসো আইনে ধর্ষণের মামলা রুজু করেন। তদন্ত নামে পুলিশ। এর পরেই অভিযুক্তকে গ্রেফতার করে। তার পর থেকে মামলা চলছিল । অবশেষে প্রায় চার বছরের মাথায় ওই ঘটনার রায় শোনাল আদালত। 

এর আগে বুধবার মামলার শুনানি ছিল। সেই দিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালতের স্পেশ্যাল পকসো কোর্ট। বিচারক শরন্যা সেন প্রসাদের এজলাসে শুনানি হয়। শুক্রবার দুপুরে এই মামলা সাজা ঘোষণা করল এই বিশেষ আদালত। অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে শিশুকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে।


```