Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Bagtui Violence: বগটুই কাণ্ডে দুই অভিযুক্তের জামিন, তাদের মধ্যে একজন ভাদু শেখ ঘনিষ্ঠ!

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই কাণ্ডে দুজন অভিযুক্তকে জামিন দিল সিউড়ি জুভেনাইল জাস্টিস বোর্ড (Bagtui Violence)। সোমবার দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন জাস্টিস বোর্ডের বিচারক। বোর্ড সূত্রে জানা গিয়েছে, সিবিআই তাদের বিরুদ্ধে যে অভিযোগ এ

Bagtui Violence: বগটুই কাণ্ডে দুই অভিযুক্তের জামিন, তাদের মধ্যে একজন ভাদু শেখ ঘনিষ্ঠ!

শেষ আপডেট: 25 April 2022 15:50

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই কাণ্ডে দুজন অভিযুক্তকে জামিন দিল সিউড়ি জুভেনাইল জাস্টিস বোর্ড (Bagtui Violence)। সোমবার দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন জাস্টিস বোর্ডের বিচারক। বোর্ড সূত্রে জানা গিয়েছে, সিবিআই তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল, তার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: চাকরির নামে টাকা আদায়, ফেরত চাইতেই পিস্তল উঁচিয়ে হুমকি! কোচবিহারের ভিডিও ঘিরে শোরগোল

গত মাসের ২১ তারিখ রামপুরহাটের বগটুইয়ে গণহত্যার ঘটনা ঘটেছিল (Bagtui Violence)। সেই ঘটনার ঠিক পরের দিন মোট কুড়ি জনকে গ্রেফতার করে জেলা পুলিশ। তাদের মধ্যে এই দুজনও ছিল। সেসময় তাদের আইনজীবী দাবি করেছিলেন, ধৃতদের মধ্যে দুজন নাবালক রয়েছে। তার পরেই একজনকে গত ৫ এপ্রিল ও অন্যজনকে ৭ এপ্রিল জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয়।

মাঝখানে দুজনের মধ্যে একজনের পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিবিআই। কিন্তু সিবিআইয়ের সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এতদিন তাদের মুর্শিদাবাদের একটি হোমে রাখা হয়েছিল। সোমবার তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। নির্দেশে বলা হয়েছে, জামিন পাওয়ার পর দুজনের মধ্যে একজন এক মাস গ্রামে ফিরতে পারবে না। পাশাপাশি দুজনকেই এক মাস অন্তর কাউন্সেলিং করতে হবে।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, দুজনের মধ্যে একজন ভাদু শেখ ঘনিষ্ঠ হিসাবে এলাকায় পরিচিত। অন্যজন বগটুই কাণ্ডের পর যে টোটোটি উদ্ধার হয়েছিল, তার চালক। আদৌ সেই টোটোটি এই কাণ্ডে ব্যবহার করা হয়েছিল কি না,তার প্রমাণ পাওয়া যায়নি।


```