Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Bagtui Violence: ভাদুর বাবা বিস্ফোরক, 'বাঘের দেশে ভয়ে আছি'

শোভন চক্রবর্তীসুকমল শীল বগটুই: অভিশপ্ত সেই রাতের পরেই গ্রাম ছেড়েছিল বগটুইয়ে নিহত তৃণমূল নেতা ভাদু শেখের পরিবার (Bagtui Violence)। বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফের গ্রামে নিয়ে আসা হল ভাদুর বাবা মা

Bagtui Violence: ভাদুর বাবা বিস্ফোরক, 'বাঘের দেশে ভয়ে আছি'

শেষ আপডেট: 24 March 2022 07:13

শোভন চক্রবর্তী
সুকমল শীল

বগটুই: অভিশপ্ত সেই রাতের পরেই গ্রাম ছেড়েছিল বগটুইয়ে নিহত তৃণমূল নেতা ভাদু শেখের পরিবার (Bagtui Violence)। বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফের গ্রামে নিয়ে আসা হল ভাদুর বাবা মারফত হোসেনকে। সাদা ফতুয়া আর নীল লুঙ্গি পরে ধীরে ধীরে হাঁটছিলেন বৃদ্ধ। সাংবাদিকদের দেখেই বিস্ফোরক সব মন্তব্য করলেন তিনি।

কবরস্থানের উল্টোদিকেই 'শ্মশান' হয়েছে বগটুই, গণসমাহিত হয়েছে দেহ

বগটুই গ্রামের যেখানে ভাদু শেখের প্রাসাদোপম বাড়ি, মূল ঘটনাস্থল থেকে তা প্রায় দেড় কিলোমিটার দূরে। আর যেখানে সোমবার রাতে আগুন জ্বালিয়ে নৃশংস হত্যালীলা চলেছে তার ১০ মিটারের মধ্যেই ভাদুদের পুরনো বাড়ি, যেখানে থাকেন তাঁর বাবা ও সৎ মা। এদিন সেই বাড়ির দিকেই ধীর পায়ে এগোচ্ছিলেন মারফত হোসেন। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কি ভয় পাচ্ছেন?’

উত্তরে রাস্তার উপরে দাঁড়িয়ে বৃদ্ধ বলে ওঠেন, ‘বাঘের দেশে ভয় পাবো না?’

বাড়ির সিঁড়ির সামনে দাঁড়িয়ে অনেক কথা বলেন ভাদু শেখের বাবা। বলেন, বখরার জন্যেই খুন করা হয়েছে তাঁর ছেলেকে। কীসের বখরা? তা আর খোলসা করতে চাননি তিনি।

ভাদুর বাবাকে এরপর প্রশ্ন করা হয়, কোন দলের লোকজন এই খুন করল? জবাব আসে, একটাই তো দল, সিপিএম। এমন উত্তর শুনে চমকে ওঠেন সাংবাদিকরা। বিরোধীশূন্য বীরভূমে সিপিএম কোত্থেকে এল?

পরমুহূর্তেই অবশ্য ভুল শুধরে নেন বৃদ্ধ। বলেন, সিপিএম নয়, সব গুলিয়ে যাচ্ছে। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে এলে তাঁকে সবটা খুলে বলবেন, বিচার চাইবেন বলেও জানিয়েছেন মারফত হোসেন।

সাংবাদিকদের সামনে মাঝেমাঝেই মেজাজ হারাচ্ছিলেন বৃদ্ধ মারফত। তা অবশ্য হওয়ারই কথা। একদিকে ছেলে হারানোর যন্ত্রণা, গত চারদিন ধরে বাড়িছাড়া তিনি, উপরন্তু বীরভূমে এখন প্রবল গরম। সবমিলিয়েই হয়তো মেজাজ ধরে রাখতে পারছিলেন না ভাদুর বাবা। এখন একটাই দাবি তাঁর, ছেলের খুনিদের শাস্তি চাই, বগটুই গ্রামে শান্তি চাই।


```