Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মুকুলের পর কি তিনিও জোড়া ফুলে? জল্পনা স্বয়ং বাগদার বিজেপি বিধায়কের কথায়

দ্য ওয়াল ব্যুরো: মুকুল রায়ের পরে জল্পনা বাড়ালেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। আজ, সোমবার তাঁকে দেখা গেল বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতকের ঘরে বসে, দারুণ খোশমেজাজে আড্ডা দিচ্ছেন তৃণমূলের বিধায়কদের সঙ্গে। এই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই

মুকুলের পর কি তিনিও জোড়া ফুলে? জল্পনা স্বয়ং বাগদার বিজেপি বিধায়কের কথায়

শেষ আপডেট: 5 July 2021 09:25

দ্য ওয়াল ব্যুরো: মুকুল রায়ের পরে জল্পনা বাড়ালেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। আজ, সোমবার তাঁকে দেখা গেল বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতকের ঘরে বসে, দারুণ খোশমেজাজে আড্ডা দিচ্ছেন তৃণমূলের বিধায়কদের সঙ্গে। এই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই জল্পনা তুঙ্গে ওঠে। তাহলে কি তিনিও দল বদলানোর কথা ভাবছেন? শুধু তৃণমূলের বিধায়কদের সঙ্গে আড্ডা দেওয়াই নয়, তিনি এর আগে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ছিলেন না। আজ বিধানসভার অধিবেশনেও অনুপস্থিত ছিলেন তিনি। প্রসঙ্গত, ২০১৬ সালে বিশ্বজিৎ দাস তৃণমূলের টিকিটেই জিতে বিধায়ক হয়েছিলেন। তার কয়েক বছর পরেই যোগ দেন বিজেপি-তে। বিশ্বজিৎবাবুকে আজ এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে উত্তর দেন, "আমি বিধায়ক। বিধায়কের কোনও দল হয় না। জনপ্রতিনিধি হিসেবে আমি যেখানে খুশি যেতে পারি, যার সঙ্গে খুশি কথা বলতে পারি।" শুধু তাই নয়, আজ বিজেপির পুর-অভিযান আছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে। সেখানে যোগ দিতে কেন যাননি বিশ্বজিৎবাবু, এ প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, এমন কোনও অভিযানের কথা তিনি জানেন না। তবে বিশ্বজিৎ দাসকে নিয়ে জল্পনা ঘনানোর কারণ কেবল আজকের দিনের এই ঘটনা নয়। ভোটের তারিখ ঘোষণার আগে যে বিধানসভা অধিবেশন বসেছিল, সেখানে এই বিশ্বজিৎ দাসকে দেখা গেছিল, সকলের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করে তিনি আশীর্বাদ চেয়েছিলেন। সেদিনই গুজব ঘনিয়েছিল, বিশ্বজিৎ দাস ভোটের আগেই দলবদল করতে পারেন বলে। কিন্তু তখন তা হয়নি, বিজেপির টিকিটেই জিতে বিধায়ক হন তিনি। কিন্তু এবার ফের আলোচনার শীর্ষে এলেন তিনি। তাহলে কি মুকুলের পরে এবার বিশ্বজিৎ দাসের ঘর-ওয়াপসির পালা!

```