Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Baby Death: নার্সিংহোমের হিটারে পুড়ে মৃত সদ্যোজাত! জলপাইগুড়ির ঘটনায় থানায় পরিবারের

দ্য ওয়াল ব্যুরো: নার্সিংহোমের গাফিলতিতে হিটারে পুড়ে সদ্যোজাত শিশু মৃত্যুর (Baby Death) অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মৃত শিশুটির পরিবার। বুধবার রাতে লেবার পেন ওঠায় ময়নাগু

Baby Death: নার্সিংহোমের হিটারে পুড়ে মৃত সদ্যোজাত! জলপাইগুড়ির ঘটনায় থানায় পরিবারের

শেষ আপডেট: 10 June 2022 08:34

দ্য ওয়াল ব্যুরো: নার্সিংহোমের গাফিলতিতে হিটারে পুড়ে সদ্যোজাত শিশু মৃত্যুর (Baby Death) অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মৃত শিশুটির পরিবার।

বুধবার রাতে লেবার পেন ওঠায় ময়নাগুড়ির বাসিন্দা সুজিত মণ্ডল তাঁর স্ত্রীকে জলপাইগুড়ি টাচ নার্সিংহোমে ভর্তি করেন। ওই রাতেই তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেয়। ওই ব্যক্তির দাবি তাঁর স্ত্রী এবং সন্তান সুস্থই ছিল। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যজাত সন্তানকে হিটারের উপর রেখে শরীর গরম করতে হবে বলে জানায়। মা ও সন্তান বৃহস্পতিবার ভালই ছিল।

শুক্রবার ভোরে হঠাৎ সুজিত মণ্ডলকে বলা হয় তাঁর ছেলে মারা গিয়েছে। ওই ব্যক্তির অভিযোগ, নার্সিংহোমের গাফিলতিতেই হিটারে পুড়ে মারা গিয়েছে সদ্যোজাত ছেলে। এই নিয়ে নার্সিংহোমের বিরুদ্ধে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুজিৎ মণ্ডল।

এদিকে জলপাইগুড়ি টাচ নার্সিংহোম তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ওই শিশুটির ময়নাতদন্ত হলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

দারিদ্র নিত্যসঙ্গী, চেষ্টার জোরেই উচ্চমাধ্যমিকে অষ্টম মৈত্রেয়ী-মানালি! স্বপ্নপূরণ হবে কি?


```