Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বন্ধুর হয়ে কথা বলে তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঘাড়ে কুড়ুলের কোপ!

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বালুরঘাট শহরের খাদিমপুর ২৪ নম্বর ওয়ার্ডের থাকেন কাউন্সিলর দীপান্বিতা দেবসিংহ। তাঁর স্বামী রঞ্জন সেনের উপর এই হামলা হয়েছে বলে অভিযোগ। 

বন্ধুর হয়ে কথা বলে তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঘাড়ে কুড়ুলের কোপ!

বালুরঘাটে তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঘাড়ে কুড়ুলের কোপ!

শেষ আপডেট: 28 August 2024 19:00

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: বন্ধুর হয়ে প্রতিবাদ করতে গিয়ে ঘাড়ে কুড়ুলের কোপ পড়ল তৃণমূল কাউন্সিলরের স্বামীর। একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন ওই ব্যক্তি। ঘাড়ে ও হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি। তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বালুরঘাট শহরের খাদিমপুর ২৪ নম্বর ওয়ার্ডের থাকেন কাউন্সিলর দীপান্বিতা দেবসিংহ। তাঁর স্বামী রঞ্জন সেনের উপর এই হামলা হয়েছে বলে অভিযোগ। 

কী হয়েছিল, সে প্রশ্নে জানাগিয়েছে, আনন্দ পাহান নামে এলাকার এক বাসিন্দার মোটরসাইকেল সারানোর দোকান রয়েছে। রঞ্জনবাবু এক বন্ধুর সঙ্গে বচসা হয়েছিল। মোটরসাইকেল সারাই নিয়েই এই বচসা হয়। সেই বচসায় বন্ধুর হয়ে কথা বলেছিলেন রঞ্জন। অভিযোগ, ওই সময়েই আনন্দ,  রঞ্জনের উপর কুড়ুল নিয়ে হামলা চালায়। আক্রান্তের দাবি, ওই সময় মদ্যপ অবস্থায় ছিল আনন্দ।

বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন, ওই কুড়ুল রঞ্জনবাবু মাথায় মারার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনভাবে কোপ ঘাড়ে এসে পড়েছে। ঘাড় ও হাতে গুরুতর চোট পেয়েছেন ওই ব্যক্তি। স্থানীয়রা ধরে ফেলে অভিযুক্তকে। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷


```