Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক ৪, কুড়মি বিক্ষোভে তপ্ত জঙ্গলমহলে আজ মমতা

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল (Attack on Abhishek Banerjee's convoy)। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ চুরমার করে দিয়েছিল কুড়মি আন্দোলনকারীদের একাংশ। সেই ঘটনায় ধরপ

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক ৪, কুড়মি বিক্ষোভে তপ্ত জঙ্গলমহলে আজ মমতা

শেষ আপডেট: 27 May 2023 04:44

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল (Attack on Abhishek Banerjee's convoy)। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ চুরমার করে দিয়েছিল কুড়মি আন্দোলনকারীদের একাংশ। সেই ঘটনায় ধরপাকড় শুরু করল ঝাড়গ্রাম জেলা পুলিশ (Jhargram District Police)।

শনিবার সকালের খবর, অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ওই ঘটনাকে ‘গুন্ডামি’ বলেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, জনজাতিদের স্বীকৃতির দাবিতেই যদি আন্দোলন হবে তাহলে বীরবাহার মতো জনজাতি নেত্রীর গাড়িতে হামলা হল কেন? কুড়মি আন্দোলনের মূল অংশ অবশ্য দাবি করেছে, এই ঘটনার সঙ্গে তাদের যোগ নেই।

এ হেন তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার জঙ্গলমহলে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীতে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা। গতকালের ঘটনার পর আজকের মমতার কর্মসূচি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে। এদিন এগরার বাজিদগ্ধ গ্রাম খাদিকুল হয়ে শালবনী যাবেন দিদি।

গতকালের ঘটনায় বিজেপির ইন্ধন আছে বলেও দাবি করেছেন অভিষেক। তাঁর কথায়, ‘জয়শ্রীরাম স্লোগান দিয়ে যেভাবে হামলা হয়েছে তাতেই বোঝা যাচ্ছে কারা আছে।’ শুক্রবার গড় শালবনীর ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।

কুড়মি আন্দোলনে জয় শ্রী রাম স্লোগান কেন? লোধাশুলি থেকে বিজেপিকে আক্রমণ অভিষেকের


```