
শেষ আপডেট: 12 April 2022 05:29
দ্য ওয়াল ব্যুরো: ধুন্ধুমার কাণ্ড বারবনিতে। অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযোগ, বিজেপি প্রার্থী নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢোকার চেষ্টা করে তা নিয়েই বচসা বাধে। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অ্যাকসান টেকেন রিপোর্ট তলব নির্বাচন কমিশন।
অগ্নিমিত্রা পলের অভিযোগ, 'পুলিশ বুথের ভেতরে ঢুকছে।' জানা যাচ্ছে, আগ্নিমিত্রা যখন বারবানির একটি বুথে পৌঁছান তখনই উপস্থিত জনতার সঙ্গে বচসা বাধে। তাঁদের অভিযোগ, বিজেপি প্রার্থীর সঙ্গে যে নিরাপত্তারক্ষী ছিল সে সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত।' তাকে নিয়ে বুথে ঢুকতে দেখেই ক্ষেপে যায় স্থানীয়রা। তাঁরা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করেন।
অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায বাধে ভোটারদের। ভোটারদের সঙ্গে তারপর হাতাহাতি শুরু হয়। আহত হন নিরাপত্তারক্ষীরা। রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। অগ্নিমিত্রার গাড়ি ভাঙচুর করা হয়। ইট বৃষ্টি শুরু হয়।
অগ্নিমিত্রার অভিযোগ, তৃণমূল তাঁকে আঘাত করেছে। এই হামলার সঙ্গে তৃণমূলই জড়িত। পুলিশের সামনেই তাঁর ওপর হামলা করা হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এলাকা।