Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাংলায় ৩৫৫: শুভেন্দু, শান্তনুর ভিন্ন সুর সুকান্ত, দিলীপের গলায়

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বহুদিন ধরেই বাংলায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে আসছেন। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের (Panchayat poll terror) অভিযোগে রাজ্যে সংবিধানের ৩৫৫ ধারা (Article 355) বলবৎ করা

বাংলায় ৩৫৫: শুভেন্দু, শান্তনুর ভিন্ন সুর সুকান্ত, দিলীপের গলায়

শেষ আপডেট: 17 July 2023 10:20

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বহুদিন ধরেই বাংলায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে আসছেন। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের (Panchayat poll terror) অভিযোগে রাজ্যে সংবিধানের ৩৫৫ ধারা (Article 355) বলবৎ করার দাবি তুলেছেন তিনি। তাতে গলা মিলিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া নেতা শান্তনু ঠাকুরও।

কিন্তু বিজেপির প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির কথায় স্পষ্ট, শুভেন্দু, শান্তনুর বক্তব্য, নিতান্তই ব্যক্তিগত, দলের কথা নয়। সোমবার সুকান্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগ মোটেই বিজেপির দাবি নয়। তাঁর কথায়, 'আমরা কোথায় ৩৫৫ জারির কথা বললাম।' সম্ভবত ওই দাবি তোলা নেতাদের মুখ রক্ষায় সুকান্ত শেষে যোগ করেন, 'জনগণ হয়তো চাইছেন, এমন ধারা জারি করা হোক।'

অন্যদিকে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও কেন্দ্রীয় হস্তক্ষেপের পক্ষে সায় দেননি। তাঁরও বক্তব্য, 'চলতি পরিস্থিতিতে অনেকেই অনেক রকম কথা বলছেন।' শান্তনুর ৩৫৫ নম্বর অনুচ্ছেদ (Article 355) প্রয়োগের দাবিকে তেমন আমল দেননি দিলীপ।

কেন্দ্রীয় হস্তক্ষেপ ঘিরে তিন প্রধান নেতার পৃথক বয়ান নিয়ে রাজনৈতিক মহল তো বটেই, বিজেপির অন্দরেও জোর চর্চা হচ্ছে। তবে এবারই নতুন নয়, আগেও একাধিক ইস্যুতে ভিন্ন বয়ান মিলেছে তিন নেতার মুখ থেকে। আসলে প্রকাশ্যে কেউ কারও বিরুদ্ধে মুখ না খুললেও তিন নেতার দূরত্ব দলে কারও অজানা নয়।

শুভেন্দু যেমন কেন্দ্রের হস্তক্ষেপ, আইনি লড়াইকে প্রাধান্য দিয়ে থাকেন, সেখানে দিলীপ বরাবরই ময়দানে লড়াইয়ের পক্ষে। রাজ্য বিজেপির নেতাদের মধ্যে দিলীপ বলতে গেলে ব্যতিক্রম। কেন্দ্রীয় হস্তক্ষেপ দূরের কথা, কথায় কথায় রাজ্যপালের কাছে নালিশ করাতেও ঘোর আপত্তি তাঁর।

শুভেন্দু যখন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নানা সময়ে সরব হয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে যথেষ্ট সক্রিয় না হওয়ার অভিযোগে, তখন দিলীপ বলেছেন, রাজ্যপাল আমাদের জিতিয়ে দেবেন না। সাংবিধানিক পরিধির বাইরে গিয়ে তিনি সরকারের সঙ্গে লড়াই করবেন, প্রত্যাশা করা ঠিক নয়।

পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু ফের ৩৫৫ ধারা প্রয়োগের দাবি তোলেন। ওই ধারা বলে কেন্দ্রীয় সরকার অশান্ত এলাকায় শান্তি ফেরাতে রাজ্যে সেনা, আধা সেনা মোতায়েন করতে পারে। তবে রাজ্য সরকার চাইলে তবেই সেটা সম্ভব বলে বিশেষজ্ঞদের মত।

বুকে ব্যথা, জেলে ফেরার আধঘণ্টার মধ্যে অসুস্থ কালীঘাটের কাকু, নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে


```