Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সেনাবাহিনী সংবিধানের প্রতি দায়বদ্ধ, বললেন সেনাপ্রধান নারাভানে

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতের একটি মন্তব্যকে ঘিরে রাজনীতি করার অভিযোগ উঠেছিল। শনিবার নতুন সেনাপ্রধান এম এম নারাভানে ঘোষণা করলেন, সেনাবাহিনী সংবিধানের মূলনীতির প্রতি দায়বদ্ধ। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধ

সেনাবাহিনী সংবিধানের প্রতি দায়বদ্ধ, বললেন সেনাপ্রধান নারাভানে

শেষ আপডেট: 11 January 2020 09:24

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতের একটি মন্তব্যকে ঘিরে রাজনীতি করার অভিযোগ উঠেছিল। শনিবার নতুন সেনাপ্রধান এম এম নারাভানে ঘোষণা করলেন, সেনাবাহিনী সংবিধানের মূলনীতির প্রতি দায়বদ্ধ। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। নারাভানে বলেন, "সেনাবাহিনী সবসময় ভারতের সংবিধান তথা ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের নীতিতে বিশ্বাসী।" কয়েক সপ্তাহ আগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, "যাঁরা মানুষকে ভুল পথে নিয়ে যান, তাঁরা কখনও নেতা নন। যেভাবে বহু মানুষকে আগুন লাগাতে ও ভাঙচুর করতে উস্কানি দেওয়া হচ্ছে, তাকে নেতৃত্ব দেওয়া বলে না।" শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে জেনারেল নাভারানে বলেন, আগামী দিনে যদি যুদ্ধ বাধে সেজন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখাই আমাদের কাজ। আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির ওপরে বেশি জোর দিই। অর্থাৎ পরিমাণের চেয়ে গুণমানই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, "যে মানুষ যন্ত্র চালায়, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাইব যাতে আমাদের কর্মীরা সবচেয়ে ভাল প্রশিক্ষণ পায়। তাঁদের চাহিদা ও আশা আকাঙ্ক্ষার দিকেও আমরা নজর রাখব।" গত ৩১ ডিসেম্বর জেনারেল নাভারানে সেনাপ্রধানের দায়িত্ব নেন। তাঁর আগের সেনাপ্রধান বিপিন রাওয়াত এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। জেনারেল নাভারানে আগে ছিলেন ইস্টার্ন কম্যান্ডের প্রধান। চিনের সঙ্গে চার হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়া ইস্টার্ন কম্যান্ডের কাজ। চিন সীমান্তের কথা উল্লেখ করে জেনারেল নাভারানে বলেন, আমরা যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।

```