Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অনুব্রত জীবনী প্রকাশের পর বললেন, সৎ, অহিংস রাজনীতি শিখতে পারবে তৃণমূল কর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জীবন নিয়ে লেখা বইয়ের (Biography) নাম 'খেলা হবে'। বাংলায় গত বিধানসভা ভোটে তৃণমূলের (TMC) প্রধান স্লোগান ছিল 'খেলা হবে'। নির্বাচনী মঞ্চে ভাঙা পায়ে ফুটবলে লাথি মেরে এই স্লোগানের সূচনা করেছিলেন

অনুব্রত জীবনী প্রকাশের পর বললেন, সৎ, অহিংস রাজনীতি শিখতে পারবে তৃণমূল কর্মীরা

শেষ আপডেট: 22 February 2022 17:00

দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জীবন নিয়ে লেখা বইয়ের (Biography) নাম 'খেলা হবে'। বাংলায় গত বিধানসভা ভোটে তৃণমূলের (TMC) প্রধান স্লোগান ছিল 'খেলা হবে'। নির্বাচনী মঞ্চে ভাঙা পায়ে ফুটবলে লাথি মেরে এই স্লোগানের সূচনা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর জীবন নিয়ে লেখা বইয়ের নাম কেন খেলা হবে' এই প্রশ্নের জবাবে বীরভূমের (Birbhum) জেলা সভাপতি তথা দলের সর্বভারতীয় কর্মসমিতির সদস্য অনুব্রত বলেন, 'এই স্লোগান আমার। প্রথম বলেছিলাম ২০১৭ সালে শিবতলা মাঠের জনসভায়।' মঙ্গলবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং আশিস বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং অনুব্রত। কী আছে এই বইয়ে? অনুব্রতর জবাব, 'আমি তো লিখিনি, বিশদে বলতে পারবে যিনি লিখেছেন। পুরোটা আমার পড়াও হয়নি। তবে আমার বেড়ে ওঠা, রাজনীতি, লড়াই সংগ্রাম এইসবই আছে।' তাঁকে প্ৰশ্ন করা হয় এই বই পড়ে তৃণমূল কর্মীরা কী পেতে পারেন? অনুব্রত বলেন, 'সৎ পথে স্বচ্ছ রাজনীতি কীভাবে করতে হয়। আমি এইভাবেই রাজনীতি করেছি।' আরও পড়ুনঃ মমতা কাল দেউচার ২২২ ইচ্ছুকের হাতে তুলে দেবেন পুনর্বাসন প্যাকেজ, নিয়োগপত্র বীরভূমের এই বিতর্কিত তৃণমূল নেতার বিরুদ্ধে এই সব ক্ষেত্রেই বিস্তর অভিযোগ রয়েছে। যেমন পঞ্চায়েত ভোটে তিনি নির্দল প্রার্থীদের প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, 'প্রয়োজনে পুলিশকে বোম মারুন' মন্তব্য। তাঁর মুখে 'গুড় বাতাসা, 'চড়াম চড়াম 'নকুল দানা সবই সন্ত্রাসের সাংকেতিক শব্দ বলে বিরোধীদের অভিযোগ। আবার পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সাফাই দিতে গিয়ে তাঁর সদম্ভ উক্তি ছিল, 'রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন', যা নিয়ে কবিতায় প্রতিবাদে সরব হয়েছিলেন প্রয়াত কবি শঙ্খ ঘোষ, লিখেছিলেন, 'দেখ খুলে তোর ত্রিনয়ন, খড়্গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন'। তা নিয়ে আবার প্রবাদ প্রতিম কবিকে কটাক্ষ করতে ছাড়েননি। বলেছিলেন, 'কে শঙ্খ ঘোষ? রবি ঠাকুর, জীবনানন্দের নাম শুনেছি, এর নাম তো শুনিনি।' এদিন পুরনো ঘটনা মনে করিয়ে দিলে অনুব্রত বলেন, 'সব ফলস, মিছে কথা।' হালে গরু পাচার ও ভোট পরবর্তী হিংসা মামলাতে সিবিআই নোটিশ ধরিয়েছেন। তাহলে কীকরে স্বচ্ছ রাজনীতির কথা বলেন? অনুব্রত ফের বলেন, 'সব ফলস।' এরপর তাঁকে জিজ্ঞেস করা হয়, রাজনীতিতে তাঁর কী অবদান যাতে বই লেখা হল? অনুব্রত বলেন, 'সিপিএমকে রাজ্য ছাড়া করব এই ব্রত নিয়ে রাজনীতিতে এসেছিলাম। সিপিএম হটানো আমার স্বপ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় সাপোর্ট করেছেন। সিপিএম বাংলা ছাড়া হয়ে গেছে।' সিপিএম গেছে বিজেপি তো আছে? অনুব্রত বলেন, 'বিজেপিও ফিনিস।' তৃণমূল নেতার সগর্ব ঘোষণা, 'রাজনীতিতে আমার সবচেয়ে বড় প্রাপ্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ পাওয়া।'

```