Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পুলওয়ামায় নিহত 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি জাকির মুসার সহযোগী সহ ছয় সন্ত্রাসবাদী, জারি তল্লাশি অভিযান

দ্য ওয়াল ব্যুরো: বড় সাফল্য পেল ভারতীয় সেনা।  জানা যাচ্ছে, শনিবার সকালে মোস্ট ওয়ান্টেড  জঙ্গি জাকির মুসা-র সহযোগীকে  খতম করেছে সেনা। মুসার অন্যতম সহযোগী সোলিয়া মহম্মদ কাশ্মীরেই লুকিয়ে ছিল বলে খবর। তারপরেই জঙ্গি বিরোধী অভিযানে সোলিয়া সহ ছয় জ

পুলওয়ামায় নিহত 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি জাকির মুসার সহযোগী সহ ছয় সন্ত্রাসবাদী, জারি তল্লাশি অভিযান

শেষ আপডেট: 22 December 2018 05:25

দ্য ওয়াল ব্যুরো: বড় সাফল্য পেল ভারতীয় সেনা।  জানা যাচ্ছে, শনিবার সকালে মোস্ট ওয়ান্টেড  জঙ্গি জাকির মুসা-র সহযোগীকে  খতম করেছে সেনা। মুসার অন্যতম সহযোগী সোলিয়া মহম্মদ কাশ্মীরেই লুকিয়ে ছিল বলে খবর। তারপরেই জঙ্গি বিরোধী অভিযানে সোলিয়া সহ ছয় জঙ্গিকে খতম করা হয়। কয়েকদিন আগেই জাকির মুসার ভারতে ঢোকার খবর ছড়ায়।  আল কায়দার হয়ে জম্মু-কাশ্মীরে নতুন করে ঘাঁটি গড়ার লক্ষ্য ছিল মুসার। দীর্ঘ দিন ধরেই মুসার ছায়া  সঙ্গী ছিল সোলিয়া ওরফে রেহেমান। আলকায়দার শাখা হিসেবে কাশ্মীরে একটি জঙ্গি সংগঠন তৈরি করে মুসা। যার নাম গাজাওয়াত-ই-হিন্দ। সেই সংগঠনরেই ডেপুটি চিফ সোলিয়া মহম্মদ। মুসা নিজে প্রাক্তন হিজবুল নেতা। বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে জঙ্গিদের নিয়ে তৈরি হচ্ছিল তার নতুন দল গাজাওয়াত। জম্মু-কাশ্মীরেই চলছিল এদের প্রশিক্ষণ। যা দেখভাল করত সোলিয়া বলে জানা যাচ্ছে। গোয়েন্দাদের থেকে  সেই খবর পেয়েই কয়েকদিন ধরে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে সেনা। আজ ভোরেই পুলওয়ামার আরামপুরা গ্রামে সোলিয়া সহ অন্যান্য জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে। তখনই সেনার তল্লাশি অভিযান শুরু হয়। দিল্লির তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস, গৃহহীনদের জন্য নাইট শেল্টারের ব্যবস্থা নভেম্বরেই অমৃতসরে জঙ্গি লুকিয়ে থাকার খবর দেন গোয়েন্দারা। খোঁজ নিয়ে জানা যায় পাকিস্তান থেকে ভারতে এসেছে প্রাক্তন হিজবুল নেতা জাকির মুসা। খোঁজ পেতে মুসার পোস্টারও ছড়িয়ে দেয় অমৃতসর পুলিশ। মুসার সঙ্গে ছিল আরও সাত জৈশ জঙ্গি।মুসার হয়ে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালাত এই সোলিয়া। নিহত আরও পাঁচ জঙ্গি ওই গাজাওয়াত-ই-হিন্দের বলেই জানা যাচ্ছে। আপাতত  গোটা আরামপুরা গ্রাম ঘিরেছে ভারতীয় সেনা। কয়েকদিন আগেই পুলওয়ামায় জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের সময় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। সেনার জঙ্গি বিরোধী অভিযান রুখতে তাদের উপর পাথর ছোড়ে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায় সেনা। ঘটনায় মোট ৭ জন সাধারণ নাগরিক নিহত হন। তিন জঙ্গিও সেনার গুলিতে মারা যায়। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হন এক সেনা।নতুন করে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেই দিকেই নজর রাখছে ভারতীয় সেনা। তবে, এদিন জঙ্গি বিরোধী অভিযানে স্থানীয়রা সেনাদের সাহায্য করেছে বলে খবর। নাগরিকদের বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। অন্যদিকে, শুক্রবার দুপুরে সেনা ছাউনি লক্ষ্য করে পাক সেনা গুলিতে প্রাণ হারান দুই ভারতীয় সেনা।  গত ৬ ডিসেম্বর কুপওয়ারার মাচিল সেক্টরে পাকিস্তানি সেনা অটোমেটিক রাইফেল ও মর্টার থেকে গুলি চালায়।তখনও শহিদ হন  এক ভারতীয় সেনা। গোলাগুলিতে কয়েকটি বাড়িরও ক্ষতি হয়। হুড়হুড় করে নামছে পারদ, মরসুমের শীতলতম দিনে জবুথবু কলকাতা              

```