Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

বর্ধমানে রাতারাতি কোটিপতি অ্যাম্বুল্যান্স চালক! ভাগ্য ফেরাল লটারি

দ্য ওয়াল ব্যুরো: ভাগ্যের চাকা কখন যে কোন দিকে ঘোরে কে বা বলতে পারে! অ্যাম্বুল্যান্স চালিয়ে সংসার চালাতে জেরবার বর্ধমানের শেখ হীরা এখন কোটিপতি। লটারির টিকিটে এক নিমেষে ভাগ্য বদলে গেল তাঁর। লটারিতে কোটি টাকা জেতার পর নিজেও যেন ঘাবড়ে গিয়েছেন

বর্ধমানে রাতারাতি কোটিপতি অ্যাম্বুল্যান্স চালক! ভাগ্য ফেরাল লটারি

শেষ আপডেট: 9 December 2021 14:41

দ্য ওয়াল ব্যুরো: ভাগ্যের চাকা কখন যে কোন দিকে ঘোরে কে বা বলতে পারে! অ্যাম্বুল্যান্স চালিয়ে সংসার চালাতে জেরবার বর্ধমানের শেখ হীরা এখন কোটিপতি। লটারির টিকিটে এক নিমেষে ভাগ্য বদলে গেল তাঁর। লটারিতে কোটি টাকা জেতার পর নিজেও যেন ঘাবড়ে গিয়েছেন শেখ হীরা। মাঝেমধ্যে লটারির টিকিট কাটতেন এই অ্যাম্বুল্যান্স চালক। যদি পাল্টে ফেলা যায় জীবনের গতি, এই আশায়। সেই স্বপ্ন যে এভাবে বাস্তবায়িত হবে কে তা জানত! বুধবার কাটা টিকিটে বৃহস্পতিবার প্রথম পুরস্কার হিসাবে এক কোটি টাকা পেলেন শেখ হীরা। তারপরেই হতভম্ভ শেষ হীরা বলছেন, এত টাকা কি করব! কিছুই বুঝে উঠতে পারছি না। ঘরে অসুস্থ মা। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। এবার মাকে ভাল ডাক্তার দেখানো যাবে। বললেন তিনি। একটা পাকা ঘরেরও যে স্বপ্ন রয়েছে। লটারি টিকিট কাটার প্রতি ঝোঁক তাঁর অনেক দিনের। কিন্তু এভাবে যে কোটি টাকা জিতে যাবেন তা ভাবতেও পারেননি। চাপা আতঙ্ক আর উদ্বেগে শেষ পর্যন্ত শক্তিগড় থানার দ্বারস্থ হন শেখ হীরা। যে দোকান থেকে ওই কোটি টাকার লটারি টিকিট কিনেছিলেন তিনি, সেই দোকানটি বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পাশে বাম এলাকায়। টিকিট বিক্রেতা শেখ হানিফ জানান, বহু বছর ধরে লটারির টিকিটের ব্যবসা করছেন। কিন্তু কোনও বার এত বড় পুরস্কার তাঁর দোকান থেকে ওঠেনি। এবার একেবারে প্রথম পুরস্কার ওঠায় দোকানের বিক্রিবাটা বাড়বে বলেই তাঁর আশা।

```