
শেষ আপডেট: 15 September 2022 13:08
দ্য ওয়াল ব্যুরো: তখন নয়ের দশক। দুর্গাপুজোর আগে 'মহালয়া' হতো দূরদর্শনে (Duradarshan)। প্রথম যেই বছর মহালয়া দেখানো হল, তাতে মহিষাসুরের (Mahishashur) ভূমিকায় অভিনয় করেছিলেন অশোকনগরের বাসিন্দা আঁকার মাস্টার অমল চৌধুরী (Amal Choudhury)। বড় বড় চোখ, পাঁকানো গোঁফ- মহিষাসুরের সঙ্গে এত মিল বোধহয় আর কারও ছিল না। আর অমল চৌধুরীর সেই অট্টহাসি আজও যেন মহালয়ার ভোরে আমবাঙালির কানে বাজে। কিন্তু কালের নিয়মে আজ স্পটলাইট থেকে অনেক দূরে তিনি। বর্তমানে কেমন আছেন অমলবাবু? খোঁজ নিল দ্য ওয়াল।
আঁকার মাস্টার হিসাবেই এলাকায় পরিচিত অমল চৌধুরী। অভিনয়ের ঝোঁক না থাকলেও পাকেচক্রে কোনওভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন ক্যামেরার সামনে। আর প্রথমবারেই তাঁর চরিত্র কিনা মহিষাসুর। সেই থেকে এলাকাতেও তাঁকে অনেকে অসুর কাকু বলেই চেনে। তবে শুধু অসুর নয়, কখনও অসুরের প্রধান সেনাপতি, কখনও যমরাজের মতো চরিত্রেও তাঁকে দেখা গেছে।
একসময় হাজারের উপরে ছেলেমেয়েদের আঁকা সেখাতেন তিনি। সঙ্গে চলত টুকটাক অভিনয়। কিন্তু আজ সেসব থেকে অনেক দূরে। কেউ কেউ চিনতে পারে জিজ্ঞাসা করেন, 'এবার কি অসুরের ভূমিকায় আপনাকে দেখা যাবে?' প্রশ্ন শুনে মনে আরও বিষাদময় হয়ে যায় অমল অসুরের। কারণ, এখন যে তাঁর আর ডাক পড়ে না স্টুডিও থেকে। এখন আর কেউ বলে না 'এবারের মতো উতরে দাও'। বর্তমানে করুণ সঙ্কটের মধ্যে দিয়ে চলছে তার জীবন। তাই প্রতিবারই মহালয়া এলে তাঁর চোখে ভেসে ওঠে সেই সমস্ত মধুর স্মৃতি।
দূরদর্শনের প্রথম যুগের দুর্গা তিনিই, নয়ের দশকে মহিষাসুরমর্দিনী রূপে তাঁকেই চিনেছে মানুষ