Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উত্তরবঙ্গে বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলা! 'কাপুরুষের মতো...' তীব্র নিন্দা শুভেন্দুর

এদিন রিম্ভিক ও লোধামায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে ফিরছিলেন রাজু বিস্তা। অভিযোগ, সেই সময়েই একদল দুষ্কৃতী বিজেপি সাংসদের কনভয়ে হামলা চালায়। পরপর পাথর ছোড়া হয়।

উত্তরবঙ্গে বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলা! 'কাপুরুষের মতো...' তীব্র নিন্দা শুভেন্দুর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 October 2025 22:02

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে ফের এক বিজেপি সাংসদের ওপর হামলা! শনিবার সন্ধ্যায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে ফেরার পথে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে পাথর-ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু।

জানা গেছে, এদিন রিম্ভিক ও লোধামায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে ফিরছিলেন রাজু বিস্তা। অভিযোগ, সেই সময়েই একদল দুষ্কৃতী বিজেপি সাংসদের কনভয়ে হামলা চালায়। পরপর পাথর ছোড়া হয়।

রাজু বিস্তার অভিযোগ, "আমাকে লক্ষ্য করেই পাথর ছোড়া হয়েছিল। কিন্তু আমার সৌভাগ্য, সেটা গাড়িতে গিয়ে লাগে।" এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গেছে।   

ইতিমধ্যেই জোরবাংলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসকে নিশানায় এনেছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, "এই রাজ্যে এইভাবেই চলছে।..."

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজু বিস্তা কয়েকটি ছবিও শেয়ার করেছেন, যেখানে তাঁর কনভয়ের ওপর হামলার চিহ্ন স্পষ্ট। তিনি জানিয়েছেন, 'অজ্ঞাত দুষ্কৃতীরা তাঁর কনভয়ে হামলা চালায়। তবে তাঁর গাড়িতে সরাসরি আঘাত না লাগলেও ঠিক পিছনের গাড়িটিতে হামলার প্রভাব পড়ে।'

তাঁর আরও অভিযোগ, সম্প্রতি পাহাড় অঞ্চলের জন্য মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণা হওয়ার পরই এই হামলা হয়েছে, যা যথেষ্ট সন্দেহজনক। তাঁর দাবি, এই হামলার পেছনে শান্তি নষ্ট করার ষড়যন্ত্র লুকিয়ে আছে।

তিনি বলেন, “যাঁরা কলকাতার প্রতি অনুগত থেকে ভাবছেন, এই হামলায় আমরা ভয় পাব, তাঁরা ভুল করছেন। আমরা ভীত নই। এই কাপুরুষোচিত আক্রমণ আমাদের মনোবল আরও শক্ত করবে।” সাংসদ আরও সতর্ক করে বলেন, "আজ যারা পাহাড়ের শান্তি নষ্ট করার চেষ্টা করেছে, তাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমরা তাদের সেই নোংরা পরিকল্পনা সফল হতে দেব না। আমাদের লক্ষ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, আর তা রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই।"

এদিকে, শনিবারই গোর্খাল্যান্ডের জন্য এক তরফা ভাবে কেন্দ্র মধ্যস্ততাকারী নিয়োগ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কড়া ভাষায় চিঠি লিখে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

চিঠিতে তিনি অভিযোগ করেছেন, গোর্খা সম্প্রদায় এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র বিষয় নিয়ে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে কেন্দ্র সরকারের তরফে মধ্যস্থতাকারী (interlocutor) হিসেবে নিয়োগ করা হয়েছে, অথচ এই সিদ্ধান্তে রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম পরামর্শই করা হয়নি।

রাজু বিস্তার ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার (Darjeeling MP Raju Bista) ওপর কাপুরুষের মতো হামলার তীব্র নিন্দা করছি। ঠিক এর আগে মালদহের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপরও প্রাণঘাতী হামলা হয়েছিল। এবারও তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে রাজু বিস্তার গাড়িতে হামলা চালায়, যাতে ওঁকে গুরুতর আঘাত করা যায়।"

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন মালদহ উত্তরের বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। ঘটনার পর ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা যায়, খগেন মুর্মুর নাক-মুখ রক্তাক্ত, রুমাল ও গামছা রক্তে ভিজে যাচ্ছে।

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় খগেন মুর্মুকে। জানা যায়, তাঁর চোখের নীচের হাড়ে ফাটল ধরা পড়েছে এবং অস্ত্রোপচার প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে বিজেপি সাংসদের সঙ্গে দেখাও করেছিলেন।


```