Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

অমানবিক পুলিশ! নৈহাটি স্টেশনে অসুস্থ বৃদ্ধকে জোর করে ট্রেনে তুলে দেওয়ার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: নৈহাটি স্টেশনে (Naihati Station) অসুস্থ অবস্থায় পড়েছিলেন বৃদ্ধ। চলাফেরার শক্তিটুকুও ছিল না। প্রয়োজন ছিল তাঁর শুশ্রূষার। অথচ সেই বৃদ্ধকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে জোর করে ট্রেনে চাপিয়ে দেওয়া হল। অসুস্থ শরীরে ধুঁকতে ধুঁক

অমানবিক পুলিশ! নৈহাটি স্টেশনে অসুস্থ বৃদ্ধকে জোর করে ট্রেনে তুলে দেওয়ার অভিযোগ

শেষ আপডেট: 25 July 2023 05:08

দ্য ওয়াল ব্যুরো: নৈহাটি স্টেশনে (Naihati Station) অসুস্থ অবস্থায় পড়েছিলেন বৃদ্ধ। চলাফেরার শক্তিটুকুও ছিল না। প্রয়োজন ছিল তাঁর শুশ্রূষার। অথচ সেই বৃদ্ধকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে জোর করে ট্রেনে চাপিয়ে দেওয়া হল। অসুস্থ শরীরে ধুঁকতে ধুঁকতে তিনি কোথায় চলে গেছেন সেই খোঁজ নেই কারও কাছে। জিআরপির (GRP) বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি।

অশোকবাবু বলছেন, রবিবার সন্ধেয় ওই অজ্ঞাতপরিচয় বৃদ্ধ স্টেশনের প্ল্যাটফর্মে (Naihati Station) পড়েছিলেন। তাঁকে দেখেই জিআরপির সঙ্গে কথা বলেন পুরপ্রধানের ছেলে। ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু লাভ হয়নি। অশোকবাবুর অভিযোগ, প্ল্যাটফর্মে একজন অশীতিপর অসুস্থ মানুষকে দেখেও কোনও পদক্ষেপ করেনি জিআরপি। উল্টে জোর করে সেই বৃদ্ধকে ট্রেনে তুলে দেওয়া হয়। এরপর তাঁর সঙ্গে কী হয়েছে, তিনি আদৌ বেঁচে আছেন কিনা সে খোঁজ নেই কারও কাছে।

ঘটনার বিষয়ে নৈহাটি জিআরপি থানার পুলিশের কাছে জানতে চেয়েও কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে দাবি পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের। তিনি জানান, আইজি-র কাছেও ওই ব্যক্তির ব্যাপারে জানতে চেয়েছেন তিনি। কিন্তু তিনিও কোনও জবাব দিতে পারেননি।

আরও পড়ুন: ধরা পড়তেই ঘুষের ৫ হাজার টাকা গপ করে গিলে খেলেন সরকারি কর্মী, দেখুন ভিডিও

অশোকবাবু বলছেন, "আমার ছেলের কাছ থেকে ঘটনাটা শুনি। ওই ভদ্রলোকের মরণাপন্ন অবস্থা ছিল। শেষ সময়টুকু একটু চিকিৎসা পরিষেবা দিতে পারত জিআরপি। কিন্তু তা না করে একজন অসুস্থ মানুষকে তুলে দেওয়া হল চলন্ত ট্রেনে। তিনি কোথায় যাবেন, কী করবেন তার খোঁজও নেওয়া হল না। ওই ব্যক্তি এখন ট্রেনে করে কোথায় চলে গেছেন, বেঁচে আছেন কিনা তা কেউ জানে না। জিআরপি চরম অমানবিকতার পরিচয় দিয়েছে।" পুরপ্রধানের কথায়, "মানবিক মুখের পাশাপাশিও অনেক অমানবিক মুখ লুকিয়ে থাকে। এখানে যেটা ঘটল সেটা সেই অমানবিকতারই নিদর্শন। জিআরপির ব্যর্থতাই বলা যায়।"


```