Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কালনায় চলন্ত ট্রেনে ছুরির কোপ! টাকাপয়সা কেড়ে যাত্রীকে ছুড়ে ফেলল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: টাকা ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে (passenger) ছুরি মেরে (stabbed) ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে কালনার (Kalna) নাদনঘাট থানার কাঞ্চনতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে দ

কালনায় চলন্ত ট্রেনে ছুরির কোপ! টাকাপয়সা কেড়ে যাত্রীকে ছুড়ে ফেলল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 14 September 2022 13:56

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: টাকা ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে (passenger) ছুরি মেরে (stabbed) ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে কালনার (Kalna) নাদনঘাট থানার কাঞ্চনতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে দূরপাল্লার ট্রেনের মধ্যে যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

বুধবার সকালে যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে নাদনঘাট থানার পুলিশ। এরপর তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই যুবকের নাম মফিল কুমার। বাড়ি বিহারের বৈশালী জেলার মহুয়া গ্রামে। যুবক জানান, এই রাজ্যে কাজের সন্ধানে এসেছিলেন তিনি।

আহত ওই যুবকের আরও দাবি, গতকাল রাতে সে ট্রেনে চেপেছিল। চোখে ঘুম চলে আসার সু্যোগ নিয়ে তাঁকে একজন ছুরি দিয়ে আঘাত করে টাকাপয়সা কেড়ে নেয়। এরপর তাঁকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয়। যদিও কোন ট্রেনে তিনি উঠেছিলেন আর কোথায়ই বা যাচ্ছিলেন, সেসব কিছুই তিনি বলতে পারেননি। পুলিশের ধারণা, এই দুর্ঘটনার জেরে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। তাই খানিক সুস্থ হয়ে উঠলেই তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।

যোগীর রাজ্যে জাতীয় সঙ্গীতে ভুল! বইয়ে নেই ‘উৎকল-বঙ্গ’


```