Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বর্ষবরণের পিকনিকের পর আমবাগানে পাওয়া গেল যুবকের দেহ! মালদহে উত্তেজনা

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: আমবাগান থেকে এক যুবকের ( Dead Body Recovered ) অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হওয়ায় উত্তেজনা ছড়াল চাঁচলে। বর্ষবরণের রাতে ( New Year Eve ) বন্ধুদের সঙ্গে বনভোজনে ( Picnic ) গিয়েছিলেন ওই যুবক। পরিবারে দাবি, ওই যুবককে খুন কর

বর্ষবরণের পিকনিকের পর আমবাগানে পাওয়া গেল যুবকের দেহ! মালদহে উত্তেজনা

শেষ আপডেট: 1 January 2023 14:28

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: আমবাগান থেকে এক যুবকের ( Dead Body Recovered ) অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হওয়ায় উত্তেজনা ছড়াল চাঁচলে। বর্ষবরণের রাতে ( New Year Eve ) বন্ধুদের সঙ্গে বনভোজনে ( Picnic ) গিয়েছিলেন ওই যুবক। পরিবারে দাবি, ওই যুবককে খুন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম দিলীপ দাস। বছর আঠাশের এই যুবকের লোহার ব্যবসা ছিল। বাড়ি মালদহের চাঁচল ২ নং ব্লকের সুতি গ্রামে। শনিবার বর্ষবরণ উপলক্ষে এলাকার কয়েকজন বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের আমবাগানে পিকনিক করছিলেন বলে জানা যায়। রবিবার সকালে ঘটনাস্থলে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় চাঁচোল থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত পথ দুর্ঘটনায়, বছরের প্রথম দিনেই মর্মান্তিক কাণ্ড নিউটাউনে

পরিবারের অভিযোগ, রাখাল নাম এক ব্যক্তির সঙ্গে দিলীপের বন্ধুত্ব ছিল। বর্ষবরণের রাতে রাখালের সঙ্গে পিকনিক করেছিলেন তিনি। রাতে স্ত্রীকে বলে গিয়েছিলেন সকালে ফিরে আসবেন। রবিবার সকালে রাখালের স্ত্রী জানায় পিকনিকের জায়গায় দিলীপ মৃত অবস্থায় পড়ে রয়েছে। দিলীপের স্ত্রীর অভিযোগ, যারা তাঁর স্বামীকে পিকনিক করতে ডেকেছিল, তাঁরাই খুন করেছে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশ তদন্ত শুরু করেছে।


```