Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নিজের পোষা কুকুর কেটে খাসির মাংস বলে বিক্রি, জলপাইগুড়িতে পাকড়াও মাঝবয়সি ব্যক্তি

অভিযোগ বৃহস্পতিবার বিকেলে ছিল পানবাড়ি হাট। এই হাট বাড়ে সে তার পোষ্য কুকুরটিকে কেটে ফেলে। এরপর তার মাংস ও ছাল নিয়ে হাটে দোকান সাজিয়ে বসে পড়ে। বলতে থাকে খাসির মাংস। 

নিজের পোষা কুকুর কেটে খাসির মাংস বলে বিক্রি, জলপাইগুড়িতে পাকড়াও মাঝবয়সি ব্যক্তি

নিজের পোষা কুকুর কেটে খাসির মাংস বলে বিক্রি

শেষ আপডেট: 16 January 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নিজের পোষা কুকুরের মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। অভিযুক্তের মানসিক চিকিৎসার দাবি জানাল পশুপ্রেমী সংগঠন।

ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি গ্রামপঞ্চায়েতের বাসিন্দা দীপ রায়। মাঝবয়সি এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন পড়শিরা। তার একটি পোষা কুকুর ছিল। সেই কুকুর নিয়ে তিনি পান বাড়ি গ্রামে সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াতেন। অভিযোগ বৃহস্পতিবার বিকেলে ছিল পানবাড়ি হাট। এই হাট বাড়ে সে তার পোষ্য কুকুরটিকে কেটে ফেলে। এরপর তার মাংস ও ছাল নিয়ে হাটে দোকান সাজিয়ে বসে পড়ে। বলতে থাকে খাসির মাংস। 

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মাংস বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ীদের। এরপর তারা ভাল করে লক্ষ করলে দেখতে পান কুকুরের মাথা ও ছাল মাংসের পাশে রাখা আছে। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ব্যবসায়ী সমিতির সম্পাদক কীরেন্দ্রনাথ রায় বলেন, "অমানবিক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। কঠোর শাস্তি হোক তার।" ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, "এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। আজ সে তার নিজের পোষ্য কুকুরকে কেটে ফেলে। গ্রামে প্রচুর ছোট বাচ্চা রয়েছে। তারা রাস্তায় খেলে বেড়ায়। ভাগ্যিস তাদের কিছু করেনি। আমরা এই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা  ও তার সুচিকিৎসার দাবি জানাচ্ছি।"

ময়নাগুড়ি থানার আই সি সুবল ঘোষ বলেন, "অভিযুক্তকে বমাল আটক করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তাদের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে।"


```