Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

২৩০ কেজি গাঁজা উদ্ধার আলিপুরদুয়ারে! ২৩ লক্ষ টাকার জিনিস বোঝাই ট্রাকে

দ্য ওয়াল ব্যুরো: ৩১ নম্বর জাতীয় সড়কে টহল দেওয়ার সময় ট্রাকের গোপন কুঠুরি থেকে ২৩০ কেজি গাঁজা উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ! জানা গেছে, এতটা পরিমাণ গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ টাকা। ঘটনায় গাড়ির চালক ও দুই খালাসিকে গ্রেফতার

২৩০ কেজি গাঁজা উদ্ধার আলিপুরদুয়ারে! ২৩ লক্ষ টাকার জিনিস বোঝাই ট্রাকে

শেষ আপডেট: 26 December 2021 17:38

দ্য ওয়াল ব্যুরো: ৩১ নম্বর জাতীয় সড়কে টহল দেওয়ার সময় ট্রাকের গোপন কুঠুরি থেকে ২৩০ কেজি গাঁজা উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ! জানা গেছে, এতটা পরিমাণ গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ টাকা। ঘটনায় গাড়ির চালক ও দুই খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নারকোটিক ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, এই মণিপুরি গাঁজা ত্রিপুরা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। সেখান থেকে রাজ্যের অন্যান্য জায়গা এবং বিহারেও সেটি পাচারের উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা পুলিশের। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ জানিয়েছেন, শনিবার রাতে রুটিন নাকা চেকিং চলছিল আলিপুরদুয়ারের হাইওয়েতে। সে সময়েই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে আটকানো হয়। এর পরে সেই ট্রাক থেকে ২৩টি পেটি উদ্ধার হয় বলে জানিয়েছেন তিনি। গাঁজাজাতীয় জিনিসে ভর্তি ছিল সেগুলি। ঘটনায় গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করার পাশাপাশি ট্রাকের মালিকের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। তাঁকেও গ্রেফতার করতে তৎপর পুলিশ। জানা গেছে, ট্রাকের মালিকই ওই চালক আর খালাসিকে ত্রিপুরা থেকে শিলিগুড়ি পাঠিয়েছিলেন পেটিগুলি বোঝাই করে। নির্দেশ ছিল, শিলিগুড়িতেই নির্দিষ্ট জায়গায় আনলোড করতে হবে সেগুলি। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ল গাঁজাবোঝাই ট্রাক। পুলিশ জানিয়েছে, আগামীতেও এই ধরনের নাকা চেকিং চালু থাকবে। আগেও এভাবে অনেক অপরাধ থামানো গেছে। আগামীতেও তাই হবে।

```