Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

তারকেশ্বরে হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ল যাত্রী বোঝাই বাস! আহত অন্তত ২০

https://youtu.be/AbrIFBreDE8 দ্য ওয়াল ব্যুরো, তারকেশ্বর: রবিবার ভর সন্ধ্যায় তারকেশ্বরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (Bus Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ধাক্কা মেরে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বাস। ঘটনায় আহত হয়

তারকেশ্বরে হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ল যাত্রী বোঝাই বাস! আহত অন্তত ২০

শেষ আপডেট: 1 August 2022 14:35

https://youtu.be/AbrIFBreDE8

দ্য ওয়াল ব্যুরো, তারকেশ্বর: রবিবার ভর সন্ধ্যায় তারকেশ্বরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (Bus Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ধাক্কা মেরে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বাস। ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি মানুষ। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের (Tarakeswar) রাম নারায়ণপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রচন্ড গতিতে আসছিল বাসটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশের একটি বন্ধ দোকানে ধাক্কা মারে। বাসের গতি এত বেশি ছিল যে গোটা বাসটিই দুমড়ে মুচড়ে যায়।

জানা গেছে বাসটি তারকেশ্বর থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। ফাঁকা রাস্তা পেয়ে চালক বাসের গতি বাড়িয়ে দেয়। সময়মতো ব্রেক কাজ না করাতেই ঘটল এমন বিপত্তি। ঘটনার পরই উদ্ধারকার্যে নামেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ।

বাসের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখান থেকে যাত্রীদের বের করে আনতে বেগ পেতে হয় পুলিশকে। বাসের সামনের অংশ কেটে চালককে বার করা হয়। সেই পথ ধরেই বাকিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে আহতদের। যদিও বেশ কয়েকজন আহতর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে হাসপাতাল সূত্রে।

উদ্ধারকাজে একটি ক্রেন নিয়ে আসা হয়েছে। সেই ক্রেনের সাহায্যেই উল্টে যাওয়া বাসটিকে সোজা করার চেষ্টা করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

১ টাকায় তারকেশ্বর যাত্রা! পুণ্যার্থীদের স্বপ্নপূরণ করতে এগিয়ে এলেন দুর্গাপুরের পারিজাত


```