Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গাড়িতে গুঁতো বাইসনের, শিং আটকে মৃত্যু

 দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : জঙ্গলের পথে ছুটে যাচ্ছিল চার চাকার ছোট্ট গাড়িটি। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসা বাইসনের ধাক্কা। আর তা এতটাই জোরে যে গাড়ির দরজা ভেদ করে ঢুকে গেল বাইসনের শিং। সেই শিং বের করতে প্রবল ঝাঁকুনি। তার জেরে শিং খুইয়ে ঘট

গাড়িতে গুঁতো বাইসনের, শিং আটকে মৃত্যু

শেষ আপডেট: 2 March 2019 12:43

 দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : জঙ্গলের পথে ছুটে যাচ্ছিল চার চাকার ছোট্ট গাড়িটি। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসা বাইসনের ধাক্কা। আর তা এতটাই জোরে যে গাড়ির দরজা ভেদ করে ঢুকে গেল বাইসনের শিং। সেই শিং বের করতে প্রবল ঝাঁকুনি। তার জেরে শিং খুইয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল বাইসনের। আর প্রবল ধাঁকুনিতে গাড়ি উল্টে জখম হলেন গাড়ির চালক ও দুই আরোহী। বন দফতর সূত্রে জানা গেছে, কলকাতার গড়িয়া এলাকার বাসিন্দা মন্টু মণ্ডল ও তাঁর স্ত্রী মিনতি মণ্ডল গিয়েছেন ডুয়ার্স ঘুরতে। লাভা লোলেগাঁও বেড়ানোর পর গতকালই তাঁরা লাটাগুড়িতে আসেন। আজ সকালে একটি ছোট চার চাকার গাড়ি নিয়ে ঝালং যাচ্ছিলেন তাঁরা। চাপড়ামারি গেটের কাছে পৌঁছতেই আচমকা একটি বাইসন ছুটে এসে তাঁদের গাড়িতে শিং দিয়ে গুঁতো মারে। এতই প্রবল ছিল সেই গুঁতো, যে শিং দুটি গাড়ির দরজা ভেদ করে ঢুকে যায়। শিং আটকে যাওয়ায় তা বের করার জন্য লাফালাফি শুরু করে বাইসনটি। তাতে উল্টে যায় গাড়ি। জখম হন বছর ৬৫র মন্টুবাবু ও তাঁর স্ত্রী মিনতিদেবী। শিং ভেঙে বাইসনটিও মারা যায় ঘটনাস্থলে। গাড়ি উল্টে যেতে দেখে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। চাপড়ামারি থেকে ছুটে আসেন বনকর্মীরাও। তাঁরাই আহতদের নিয়ে যান মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে তাঁদের পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই এখন ভর্তি রয়েছেন তাঁরা। জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল বলে আমাদের সন্দেহ। তার আওয়াজেই হয়তো খেপে গিয়েছিল বাইসনটি। না হলে এমন দুর্ঘটনা ঘটতো না। বন দফতর পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”

```