Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কাঁথি

দ্য ওয়াল ব্যুরো: কাঁথিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা, ভাঙচুর। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশবাহিনী। দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে গিয়েছেন নিরাপত্

দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কাঁথি

শেষ আপডেট: 16 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: কাঁথিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা, ভাঙচুর। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশবাহিনী। দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে গিয়েছেন নিরাপত্তারক্ষীরা। সোমবার কাঁথির জনমঙ্গল হলে বিজেপির কর্মীসভা ছিল। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ।  ওই হলের উল্টো দিকেই তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, বিজেপির গাড়ি ঢুকতেই কালো পতাকা দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। উভয়পক্ষের বচসায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় ১৫টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। শেষে হামলা চালানো হয় দিলীপ ঘোষের গাড়িতেও। https://www.youtube.com/watch?v=3AHgvpjCDmA ঘটনায় এখনও পর্যন্ত উভয়পক্ষের পাঁচ জনের আহত হওয়ার খবর মিলেছে। জখম তিন বিজেপি কর্মী ও দু’জন তৃণমূল কর্মীকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

```