Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

রাজ্যে সেফ ড্রাইভের প্রচার দেখে খুশি বেলজিয়াম থেকে বাইক চালিয়ে আসা ট্রুই হ্যানলে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : ‘সেফ ড্রাইভ’ আর ‘উইমেন এমপাওয়ারমেন্ট’- এই জোড়া স্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। মোটরবাইক যাত্রা। সুদূর বেলজিয়াম থেকে রিলে স্টিক নিয়ে এসেছিলেন সে দেশের শিক্ষিকা ট্রুই হ্যানলে। বাংলাদেশে

রাজ্যে সেফ ড্রাইভের প্রচার দেখে খুশি বেলজিয়াম থেকে বাইক চালিয়ে আসা ট্রুই হ্যানলে

শেষ আপডেট: 15 August 2019 13:16

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : ‘সেফ ড্রাইভ’ আর ‘উইমেন এমপাওয়ারমেন্ট’- এই জোড়া স্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। মোটরবাইক যাত্রা। সুদূর বেলজিয়াম থেকে রিলে স্টিক নিয়ে এসেছিলেন সে দেশের শিক্ষিকা ট্রুই হ্যানলে। বাংলাদেশে পৌঁছে মায়ানমারের হাতে রিলে স্টিক তুলে দিয়ে জলপাইগুড়িতে এসে দু দিন থেকে গেলেন তিনি। খুশির হাওয়া জলপাইগুড়ির বাইকার্স মহলে। মহিলাদের বিশ্ব বাইক রিলেতে অংশ নিয়ে সফল ভাবে রিলে স্টিক মায়ানমারের প্রতিনিধির হাতে তুলে দেন ট্রুই। বললেন, ‘‘মহিলারা যেই সমাজে বেশি স্বনির্ভর সেই সমাজ এগিয়ে যায় দ্রুত। তাই পৃথিবীর সমস্ত দেশের উন্নয়নেই আরও বেশি করে এগিয়ে আসুক তাঁরা। এই বার্তাই দিতে চাই। সঙ্গে মোটরবাইক দুর্ঘটনা রুখতে সচেতন করতে চাই আমরা। তাই এই উইমেন রাইডার ওয়ার্ল্ড রিলে।’’ ফেব্রুয়ারি মাসে স্কটল্যান্ড থেকে শুরু হয়েছিল এই বাইক র‍্যালি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এখানেই শেষ হবে র‍্যালি। নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে যাবে রিলে ব্যাটন টি। সেই ব্যাটন নেপালের কাকরভিটা থেকে সংগ্রহ করে বাইকে চেপে শিলিগুড়ি হয়ে আসাম থেকে মেঘালয়। এরপর সেখানকার ডাউকি বর্ডার হয়ে বাংলাদেশের ঢাকায় গিয়ে মায়ানমারের প্রতিনিধিদের হাতে রিলে স্টিক তুলে দেন বেলজিয়ামের বাসিন্দা পেশায় শিক্ষিকা বছর ৫৯ এর ট্রুই হ্যানলে। ফেরার পথে দু দিন জলপাইগুড়িতে কাটিয়ে গেলেন তিনি। যোগ দিলেন শহরের একটি স্কুলের রাখি বন্ধন উৎসবেও। গত ৩০ বছর ধরে বাইকার ক্লাবের সদস্য ট্রুই। জানালেন, আগেও দু’বার তিনি ভারতে এসেছেন। এ বারে এই রাজ্যের ওপর দিয়ে বাইক চালাতে গিয়ে নজরে এসেছে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ এর প্রচার। খুব ভাল লেগেছে তাঁর।

```