Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র মগরা, পুলিশের গাড়িতে আগুন

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মগরার মিঠাপুকুর। পুলিশের গাড়িতে আগুন লাগাল জনতা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালালো পুলিশ। প্রতিদনের মতোই আজ সকাল সাড়ে দশটা নাগাদ দশ বছরের ছেলেকে স্কুটারে চা

পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র মগরা, পুলিশের গাড়িতে আগুন

শেষ আপডেট: 15 June 2019 06:52

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মগরার মিঠাপুকুর। পুলিশের গাড়িতে আগুন লাগাল জনতা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালালো পুলিশ। প্রতিদনের মতোই আজ সকাল সাড়ে দশটা নাগাদ দশ বছরের ছেলেকে স্কুটারে চাপিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন মিঠাপুকুর এলাকারই বাসিন্দা অর্চনা সর্দার (৩৫)। আচমকাই একটি ডাম্পার বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে স্কুটারটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্চনাদেবীর।  জখম হয় তাঁর ১০ বছরের ছেলে সৌম্যজিৎ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরে উত্তেজিত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। শুরু হয় পথ অবরোধ। মগরা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। তাদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে জনতা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। পরে আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে জনতাকে হটিয়ে দেয়। এখনও প্রবল উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, গঙ্গার বালি ও ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে বরাবর এই রাস্তা দিয়ে তীব্র গতিতে যাতায়াত করে ডাম্পারগুলো। পুলিশকে বারবার বলেও, এগুলোকে নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা করা যায়নি। তাই ক্ষোভ ছিলই। এ দিনের দুর্ঘটনার পর সেই সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই মারমুখী হয়ে ওঠেন বাসিন্দারা। দুর্ঘটনার পরেই ডাম্পার ফেলে পালিয়ে যায় চালক। ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।

```