Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পদ গিয়েছে, তবু বিক্ষোভ পিছু ছাড়ছে না রবীন্দ্রনাথ ঘোষের

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : তিন সাংসদের ঘেরাটোপে থেকেও দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের আঁচ থেকে বাঁচতে পারলেন না কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাখ ঘোষ। আজ তুফানগঞ্জের তৃণমূলের কার্যালয়ে ঢোকার মুখে তৃণমূল কর্মী সমর্থকদের তুমুল বিক্ষ

পদ গিয়েছে, তবু বিক্ষোভ পিছু ছাড়ছে না রবীন্দ্রনাথ ঘোষের

শেষ আপডেট: 13 June 2019 13:25

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : তিন সাংসদের ঘেরাটোপে থেকেও দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের আঁচ থেকে বাঁচতে পারলেন না কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাখ ঘোষ। আজ তুফানগঞ্জের তৃণমূলের কার্যালয়ে ঢোকার মুখে তৃণমূল কর্মী সমর্থকদের তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। দলের সদ্য নির্বাচিত তিন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালা রায় ও প্রতিমা মণ্ডল আজ কোচবিহারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। লোকসভা ভোটে ভরাডুবির পর জেলার একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস বিজেপি দখল করে নেয় বলে অভিযোগ ওঠে। কর্মীদের মনোবল ফেরাতেই আজ জেলা সফরে গিয়েছেন তিন তৃণমূল সাংসদ। তাঁদের সঙ্গেই ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তাঁরা তুফানগঞ্জে দলের জেলা কার্যালয়ে ঢুকতেই সরব হন দলের কর্মী সমর্থকদের একাংশ। তাঁদের বক্তব্য, কেন প্রাক্তন জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে সফরে এসেছেন তাঁরা। রবীন্দ্রনাথবাবুকে ঘিরে শুরু হয় বাদানুবাদ। তুমুল হইচইয়ের মধ্যেই বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন। কিন্তু তাঁদের গলার আওয়াজ চাপা পড়ে যায় তুমুল হট্টগোলে। জেলা সভাপতি থাকাকালীনই রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে দলের ক্ষোভ প্রকাশ্যে এসেছে একাধিকবার। তৃণমূল মাদার ও যুবর সংঘাতে বারবার রক্তাক্ত হয়েছে দিনহাটা সহ জেলার একাধিক এলাকা। পরে তৃণমূল জেলা সভাপতি নিশীথ প্রামাণিককে দল থেকে বহিষ্কার করা হয়। পরে কোচবিহার আসনে বিজেপির প্রার্থী হন নিশীথ। এবং তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারীকে হারিয়ে সাংসদ হন তিনি। তারপর থেকে যেখানেই গিয়েছেন তিনি, সেখানেই দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রবি ঘোষকে। এই পরিস্থিতিতেই গত শুক্রবার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তারপরেও বিক্ষোভ পিছু ছাড়ছে না রবীন্দ্রনাথ ঘোষের। এ দিন তুফানগঞ্জে তৃণমূলের পার্টি অফিসে ঢোকার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরাও।

```