Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গণ ইস্তফা সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এনআরএস কাণ্ডে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ইস্তফা দিলেন সাগরদত্ত মেডিক্যাল কলেজের ২০ জন চিকিৎসক। এঁদের মধ্যে রয়েছেন  প্রফেসর ও  অ্যাসিসট্যান্ট প্রফেসর পদ মর্যাদার ডাক্তাররাও। এই ২০ জনের মধ্যে আটজন মেডিসিন বিভ

গণ ইস্তফা সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের

শেষ আপডেট: 13 June 2019 10:28

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এনআরএস কাণ্ডে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ইস্তফা দিলেন সাগরদত্ত মেডিক্যাল কলেজের ২০ জন চিকিৎসক। এঁদের মধ্যে রয়েছেন  প্রফেসর ও  অ্যাসিসট্যান্ট প্রফেসর পদ মর্যাদার ডাক্তাররাও। এই ২০ জনের মধ্যে আটজন মেডিসিন বিভাগের ও দুজন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের ডাক্তার বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে এই সরকারি হাসপাতালেও। এ দিন সকালে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে রোগীর পরিজন ও ডাক্তারদের মধ্যে বচসার জেরে উত্তেজনাও ছড়ায়। রোগীর পরিজনরা বিটি রোড অবরোধ করলে, বেলঘড়িয়া থানার পুলিশ এসে অবরোধ উঠিয়ে দেয়। এরপরে রোগী ও তাদের ক্ষিপ্ত পরিজনরা জরুরি বিভাগের তালা ভাঙার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রের খবর, বিভাগীয় প্রধানকে দেওয়া গণ ইস্তফা পত্রে চিকিৎসকরা লিখেছেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোনও রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তার থেকে ইস্তফা দেওয়া ভাল। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এমনিতেই ডাক্তারের সংখ্যা কম। তা নিয়ে আগে থেকে সংকট রয়েছে। এক সঙ্গে কুড়ি জন সিনিয়র ডাক্তার ইস্তফা দিলে হাসপাতালটি যে চালানো মুশকিল তা নিয়ে সন্দেহ নেই। এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসক বলেন, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। তাতে এমনিই সংকট তৈরি হয়েছে। রোগীদের পরিষেবা দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় বাকি ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডাক্তাররা সকলেই পরিষেবা দিতে এসেছেন, কেউ রোগীর পরিবারের হাতে মার খেতে আসেননি। সেই কারণেই ইস্তফা দিয়েছেন।  

```