Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জিয়াগঞ্জ হত্যাকাণ্ড : নিহত শিক্ষকের বাবা ও বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ : জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্তে নেমে নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের বাবা অমর পালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ। আটক করা হয়েছে বন্ধুপ্রকাশের বন্ধু সৌভিক বণিককেও। শুক্রবার রাত থেকেই দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ

জিয়াগঞ্জ হত্যাকাণ্ড : নিহত শিক্ষকের বাবা ও বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের

শেষ আপডেট: 12 October 2019 10:21

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ : জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্তে নেমে নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের বাবা অমর পালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ। আটক করা হয়েছে বন্ধুপ্রকাশের বন্ধু সৌভিক বণিককেও। শুক্রবার রাত থেকেই দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে আরও দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।  ছেড়ে দেওয়া হয়েছে তাদের। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ পুলিশের একটি দল বীরভূমের রামপুরহাটে সৌভিক বণিক নামে বন্ধুপ্রকাশের এক বন্ধুর বাড়িতে তল্লাশি চালায়। তাঁকে বাড়িতে পাওয়া না গেলেও সেখান থেকে বেশ কয়েকটি ডায়েরি ও অন্য নথি নিয়ে যায়। রাতে সিউড়ি শহরে যে বাড়িতে সৌভিক ভাড়া থাকতেন, সেখানেও হানা দেয় পুলিশ। সেখানেও পাওয়া যায়নি তাঁকে। পরে ওই এলাকা থেকেই আটক করা হয় ওই যুবককে। বন্ধুপ্রকাশের সাগরদিঘির বাড়ি থেকে আটক করা হয় তাঁর বাবা অমর পালকে। বেশি রাতে এডিজি সাউথ বেঙ্গল সঞ্জয় সিং, ডিআইজি বাস্তব বৈদ্য, মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশ, অতিরিক্ত পুলিস সুপার তন্ময় সরকার সহ অন্যান্য পুলিস আধিকারিকরা আটক চারজনকেই জিজ্ঞাসাবাদ করেন। লেবুবাগানে ঘটনাস্থলেও যান তাঁরা। আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলেন। পরে মুর্শিদাবাদ পুলিশ সুপার শ্রী মুকেশ বলেন, “সন্দেহের ভিত্তিতে এ দিন রাতে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে তাদের মধ্যে দু’জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দু’জনের জিজ্ঞাসাবাদ এখনও চলছে। খুব দ্রুত তদন্তের জাল গুটিয়ে আনতে পারব বলেই আমাদের আশা।” এ দিকে জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্তে শনিবার সিআইডির একটি দল সকাল সকাল পৌঁছে যায় লেবুবাগানে নিহত শিক্ষক পরিবারের বাড়িতে। ঘটনাস্থল ঘুরে দেখে তারা। বেশকিছু নমুনা সংগ্রহ করে। সিআইডির স্পেশাল সুপার ইন্দ্র চক্রবর্তী বলেন, “আমরা বেশ কিছু নমুনা সংগ্রহ করলাম। পুলিশ যেমন তদন্ত করছে করবে। আমরাও পাশাপাশি তদন্ত করব।” পড়ুন দ্য ওয়াল পুজো ম্যাগাজিনের বিশেষ লেখা https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%97%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-2/

```