Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জিয়াগঞ্জ হত্যাকাণ্ড: রহস্যের জট খুলতে লেবুবাগানে এ বার সিআইডির গোয়েন্দারা

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ : জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্তে শনিবার সিআইডির একটি দল পৌঁছলো  নিহত শিক্ষক পরিবারের লেবুবাগানে বাড়িতে। ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। বেশকিছু নমুনাও সংগ্রহ করেন। সিআইডির স্পেশাল সুপার ইন্দ্র চক্রবর্তী বলেন, “আমরা বে

জিয়াগঞ্জ হত্যাকাণ্ড: রহস্যের জট খুলতে লেবুবাগানে এ বার সিআইডির গোয়েন্দারা

শেষ আপডেট: 12 October 2019 08:52

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ : জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্তে শনিবার সিআইডির একটি দল পৌঁছলো  নিহত শিক্ষক পরিবারের লেবুবাগানে বাড়িতে। ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। বেশকিছু নমুনাও সংগ্রহ করেন। সিআইডির স্পেশাল সুপার ইন্দ্র চক্রবর্তী বলেন, “আমরা বেশ কিছু নমুনা সংগ্রহ করলাম। পুলিশ যেমন তদন্ত করছে করবে। আমরাও পাশাপাশি তদন্ত করব।” একই পরিবারের তিনজনের হত্যাকাণ্ডের পরে চার দিন পার হয়ে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ পুলিশের একটি দল বীরভূমের রামপুরহাটে সৌভিক বণিক নামে যুবকের বাড়িতে তল্লাশি চালায়। তাঁকে বাড়িতে পাওয়া না গেলেও সেখান থেকে বেশ কয়েকটি ডায়েরি ও অন্য নথি নিয়ে যায়। রাতে সিউড়ি শহরে যে বাড়িতে সৌভিক ভাড়া থাকতেন, সেখানেও হানা দেয় পুলিশ। তবে পাওয়া যায়নি তাঁকে। শুক্রবার বেশি রাতে এডিজি সাউথ বেঙ্গল সঞ্জয় সিং, ডিআইজি বাস্তব বৈদ্য, মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশ, অতিরিক্ত পুলিস সুপার তন্ময় সরকার সহ অন্যান্য পুলিস আধিকারিকরা লেবুবাগানে যান। আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলেন তাঁরা। পরে মুর্শিদাবাদ পুলিশ সুপার শ্রী মুকেশ বলেন, “সন্দেহের ভিত্তিত এ দিন রাতে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে তাদের মধ্যে দু’জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দু’জনের জিজ্ঞাসাবাদ এখনও চলছে। খুব দ্রুত তদন্তের জাল গুটিয়ে আনতে পারব বলেই আমাদের আশা।” মঙ্গলবার বিজযা দশমীর দিন বেলা ১১টা নাগাদ জিয়াগঞ্জ শহরের লেবুবাগানে বাড়ির ভেতর থেকে ঢুকে খুন করা হয় প্রাথমিক স্কুলের শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর সন্তানসম্ভবা স্ত্রী বিউটি মণ্ডল পাল ও তাঁদের ৬ বছরের ছেলে বন্ধুঅঙ্গন পালকে। বাড়ির শোওয়ার ঘরের খাটের উপর দেহ মেলে প্রকাশবাবুর। মেঝেতে পড়েছিল তাঁর ছেলের রক্তাক্ত দেহ। পাশের ঘর থেকে মেলে বন্ধুপ্রকাশবাবুর স্ত্রী বিউটির ক্ষতবিক্ষত দেহ। এই হত্যাকাণ্ড ঘিরে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যজুড়ে। বন্ধুপ্রকাশবাবু রাষ্ট্রীয় স্বয়ং সেবকের কর্মী হওয়াতেই তাঁর পরিবারকে শেষ করে দেওয়া হল বলে বিজেপির তরফে অভিযোগ ওঠে। এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবি জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও এর সঙ্গে রাজনীতির যোগ কার্যত উড়িয়ে দিয়েছেন জেলার পুলিশকর্তারা। শুক্রবারই জেলার এসপি শ্রী মুকেশ জানিয়েছিলেন, খুনের কারণ এখনও স্পষ্ট না হলেও বেশ কিছু সম্ভাবনা খতিয়ে দেখছেন তাঁরা। আততায়ীদের যাঁরা সে দিন ছুটে পালাতে দেখেছিলেন এ রকম কয়েকজনের সঙ্গে কথা বলেছেন তাঁরা। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত বিউটি পালের লেখা একটি নোট ও ডায়রি উদ্ধার করেছে, সেখানে স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েনের ইঙ্গিত মিলেছে বলেও জানিয়েছিলেন তিনি। সাগরদিঘি, যেখানে বন্ধুপ্রকাশের আদিবাড়ি, সেখানে জমিজায়গা নিয়ে কিছু সমস্যার কথাও পুলিশের নজরে এসেছে। জানা গেছে, বাবার দ্বিতীয় পক্ষের সন্তান ছিলেন প্রকাশবাবু। সেক্ষেত্রে প্রথম পক্ষের ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় মিশুকে হিসেবেই পরিচিতি ছিল গোসাঁইগ্রাম সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বন্ধুপ্রকাশ পাল ও তাঁর স্ত্রী বিউটির। যে ভাবে একই কায়দায় তিনজনকে খুন করা হয়েছে, তাতে পেশাদার খুনির উপস্থিতি সম্পর্কে একরকম নিশ্চিত পুলিশ। চরম আক্রোশ কিংবা বদলা নিতেই যে খুন করা হয়েছে তাঁদের সে ব্যাপারে কোনও দ্বিধা নেই গোয়েন্দাদের।   পড়ুন দ্য় ওয়াল পুজো ম্য়াগাজিনের বিশেষ লেখা https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%97%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-2/

```