Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাড়ির দরজা খুলতেই ১০০-র বেশি চোরাই বাইকের হদিশ

দ্য ওয়াল ব্যুরো: ভুল করে মনে হতেই পারে বাইকের শো-রুম বা বড় কোনও গ্যারাজ। তবে, পুলিশের কাছে প্রমাণ থাকায় সেই মিথ্যেও বেশিক্ষণ চালাতে পারল না পলাশ দাস। ধরা পড়তেই স্বীকারোক্তি, নিজের বাড়ির উঠানেই চোরাই বাইক ও সাইকেল রেখছে সে। পুলিশের তল্লাশ

বাড়ির দরজা খুলতেই ১০০-র বেশি চোরাই বাইকের হদিশ

শেষ আপডেট: 20 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভুল করে মনে হতেই পারে বাইকের শো-রুম বা বড় কোনও গ্যারাজ। তবে, পুলিশের কাছে প্রমাণ থাকায় সেই মিথ্যেও বেশিক্ষণ চালাতে পারল না পলাশ দাস। ধরা পড়তেই স্বীকারোক্তি, নিজের বাড়ির উঠানেই চোরাই বাইক ও সাইকেল রেখছে সে। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে ১০১ টি চোরাই বাইক ও ২০৪টি সাইকেল। ফরাক্কার হাজারপুরে পলাশ দাসের বাড়ি থেকে চোরাই বাইক ও সাইকেল উদ্ধার করে পুলিশ। ঘটনায় বড়সড় চক্রের খোঁজ পেল ফরাক্কা পুলিশ। উদ্ধার হওয়া বাইকের মধ্যে ৬১টির নম্বরে কোনও মিল পাওয়া যাচ্ছে না। সাইকেলগুলির মধ্যে বেশিরভাগই সবুজ সাথী প্রকল্পের বলে পুলিশ সূত্রে খবর। অনেকদিন ধরেই পলাশের বাড়িতেই বড়সড় চক্রের আসা-যাওয়া ছিল বলে খবর পায় পুলিশ। পরে জানা যায়, নিজের বাড়িতে বসেই সেই চক্র চালাতো পলাশ। সেই গোটা চক্রের মূল পাণ্ডা। পলাশের প্রতিবেশীরা তার গতিবিধির উপর সন্দেহ প্রকাশ করে। এলাকার কারোর সঙ্গে সদ্ভাব ছিল না পলাশের। তার বাড়িতে বিশাল সংখ্যক বাইক ও সাইকেল দেখে সন্দেহ বাড়ে এলাকাবাসীর। ফরাক্কা পুলিশকে তারাই খবর দেন। চুরি করা বাইক কেনা-বেচার কাজ করত পলাশ। এমনকী, একটি পাচারচক্রের সঙ্গেও জড়িত সে। আপাতত পুলিশের জেরার মুখে ধৃত পলাশ দাস।

```