Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বহুতলের দেওয়াল ধসে মাটিগাড়ায় মৃত ১, জখম ৩

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল বহুতলের একটি নির্মীয়মাণ দেওয়ালের। রবিবার সেই দেওয়ালই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাশেরই একটি ঝুপড়ির উপর। ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম ওই পরিবারেরই

বহুতলের দেওয়াল ধসে মাটিগাড়ায় মৃত ১, জখম ৩

শেষ আপডেট: 9 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়িকয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল বহুতলের একটি নির্মীয়মাণ দেওয়ালের। রবিবার সেই দেওয়ালই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাশেরই একটি ঝুপড়ির উপর। ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম ওই পরিবারেরই আরও তিনজন। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া ব্লকের শালবাড়িতে গতকাল গভীর রাতে ঘটে ওই দুর্ঘটনা। দেওয়ালের বিপরীত দিকেই ঝুপড়ি ঘরে থাকত একটি পরিবার। ঘটনার সময় সবাই ঘুমোচ্ছিলেন। দেওয়াল ধসে পড়ে তাঁদেরই ঘরের উপর। মৃত্যু হয় পরিবারের কর্তা বছর চল্লিশের নারায়ণ মন্ডলের। স্থানীয় সূত্রে খবর, বহুতলের একটি দেওয়াল প্রায় ১০ ফুট উঁচু করে তৈরি করা হচ্ছিল। এলাকাবাসীর দাবি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল দেওয়ালটি। ফ্ল্যাটের মালিক এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। গত কয়েকদিনের বৃষ্টিতে দেওয়ালের পাশে জল জমতে শুরু করে। কোনও নিকাশির ব্যবস্থা ছিল না সেখানে। ভিজে  নড়বড়ে হয়ে গিয়েই ভেঙে পড়ে দেওয়ালটি। ফ্ল্যাটের মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে নারায়ণ মণ্ডলের পরিবার। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ক্ষতিপূরণের টাকা না দিলে তাঁরাও বিক্ষোভ শুরু করবেন এলাকায়।  

```