Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাজ্যে নিপার চোখরাঙানি! ডেঙ্গি-ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের মধ্যেই নতুন ভাইরাসের আক্রমণ

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়া। রোগের হাত থেকে বাঁচতে পুরসভাগুলির তরফে নানারকম উদ্যোগ নেওয়া হচ্ছে। এরমধ্যেই রাজ্যে ধরা পড়ল নিপা ভাইরাসে (Nipa Virus in West Bengal) আক্রান্ত রোগী। জানা গিয়েছে, নিপা ভাইরাসে আক্

রাজ্যে নিপার চোখরাঙানি! ডেঙ্গি-ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের মধ্যেই নতুন ভাইরাসের আক্রমণ

শেষ আপডেট: 19 September 2023 17:42

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়া। রোগের হাত থেকে বাঁচতে পুরসভাগুলির তরফে নানারকম উদ্যোগ নেওয়া হচ্ছে। এরমধ্যেই রাজ্যে ধরা পড়ল নিপা ভাইরাসে (Nipa Virus in West Bengal) আক্রান্ত রোগী। জানা গিয়েছে, নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মঙ্গলকোটের এক বাসিন্দা। আপাতত তাঁকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, প্রথমে ওই রোগীকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে এনে ভর্তি করা হয়েছিল। তবে অবস্থা বেগতিক বুঝে সেখান থেকে বেলেঘাটা আইডিতে রেফার করা হয়। আপাতত তাঁর নমুনা সংগ্রহ করে পুণের এনআইভি-তে পাঠানো হচ্ছে। (Nipa Virus in West Bengal)

উল্লেখ্য, দিনকয়েক আগেই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল রাজীব বাহল জানিয়েছেন, “করোনায় মৃত্যুর হার যেখানে ২-৩ শতাংশ ছিল, সেখানে নিপা ভাইরাসের ক্ষেত্রে বর্তমানে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ।” বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিপা ভাইরাস দ্রুত এক রোগীর দেহ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। যে কারণে কেরলে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এই মুহূর্তে নিপা ভাইরাস মোকাবিলায় দেশে যে পরিমাণ মনোক্লোনাল অ্যান্টিবডি রয়েছে তাতে বড়জোর ১০ জন রোগীর চিকিৎসা হতে পারে। তাই কেন্দ্রের তরফে অস্ট্রেলিয়া থেকে আরও ২০টি ডোজ আনা হচ্ছে।

করোনার থেকেও ভয়ঙ্কর নিপা ভাইরাস, মৃত্যুর হার অনেক বেশি, সতর্কতা স্বাস্থ্য মন্ত্রকের


```