Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ

দ্য ওয়াল ব্যুরো: ফের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি দেখা গেল রেললাইনে। ফের থমকে গেল ট্রেন চলাচল। শিকেয় উঠল যাত্রী পরিষেবা। শনিবার ভোরের দিকে হুগলির দিয়ারা ও সিঙ্গুর স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ফলে হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে ট্রেন

ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ

শেষ আপডেট: 5 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি দেখা গেল রেললাইনে। ফের থমকে গেল ট্রেন চলাচল। শিকেয় উঠল যাত্রী পরিষেবা। শনিবার ভোরের দিকে হুগলির দিয়ারা ও সিঙ্গুর স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ফলে হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘসময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকে হাওড়াগামী ট্রেন। শুধু আপ লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেল সূত্রে খবর, মেরামতির কাজ শুরু হয়েছে। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। এ দিকে, হাওড়া-তারকেশ্বর ডাউন লাইন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার তার প্রভাব পড়েছে অন্যত্রও। শ্যাওড়াফুলি থেকে হাওড়ার দিকে অধিকাংশ স্টেশনগুলিতে ভিড়। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে ঢুকছে ্অনেক লোকাল ট্রেন। বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল স্টেশনে ঢুকেছে প্রায় ঘণ্টা খানেক দেরিতে। যাত্রীদের অভিযোগ, ডাউন লাইন যে বন্ধ রয়েছে তার ঘোষণা হয় অনেক পরে। দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করার পর যাত্রীরা জানতে পারেন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

```