Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গাঁজার পুরিয়া পাচার করতে গিয়ে পাকড়াও জলপাইগুড়ি জেলের ওয়ার্ডেন

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : এ বার জেলের ভিতর গাঁজা পাচারের অভিযোগ উঠল এক ওয়ার্ডেনের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে। ৭২ পুরিয়া গাঁজা সমেত গ্রেফতার করা হয়েছে ওই ওয়ার্ডেন নিমাই দেবকে। কেন্দ্রীয় সংশ

গাঁজার পুরিয়া পাচার করতে গিয়ে পাকড়াও জলপাইগুড়ি জেলের ওয়ার্ডেন

শেষ আপডেট: 4 October 2018 13:06

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : এ বার জেলের ভিতর গাঁজা পাচারের অভিযোগ উঠল এক ওয়ার্ডেনের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে। ৭২ পুরিয়া গাঁজা সমেত গ্রেফতার করা হয়েছে ওই ওয়ার্ডেন নিমাই দেবকে। কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার ইনচার্জ রাজীবরঞ্জন জানান, তাঁর কাছে গোপন খবর ছিল, এ দিন বিকেলে কড়া ডোজের ঘুমের ওষুধ পাচার করবে ওই ওয়ার্ডেন। সেই মতো নজর রাখা হচ্ছিল তাঁর উপর। তাঁকে তল্লাশি করার আগে জেলের অন্য কয়েকজন কর্মীকে তল্লাশি করেন নিরাপত্তা রক্ষীরা। রাজীবরঞ্জন বলেন, “অন্যদের যখন তল্লাশি করা হচ্ছে তখনই নিমাই অন্য একটি ঘরে সরে যান। আমি তাঁর পিছন পিছন গিয়ে দেখি তিনি একটি মোবাইল ফোন রাখছেন। সেটা কোথা থেকে এল জানতে চাইলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এরপরেই তাঁকে তল্লাশি করে তাঁর জুতোর মধ্যে থেকে ৭২ পুরিয়া গাঁজার প্যাকেট উদ্ধার হয়।” এরপরেই ওই ওয়ার্ডেনের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। রাজ্যের বিভিন্ন জেলে বন্দিদের কাছে মোবাইল ফোন, নেশার জিনিস এ সব পৌঁছে যাওয়া এখন জলভাত হয়ে গেছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জেলে তল্লাশি চালিয়ে বন্দিদের কাছ থেকে উদ্ধার হচ্ছে মোবাইল ফোন। এর মাধ্যমে জেলে বসেই যে তারা অপরাধ সাম্রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম রাখছে, উঠে এসেছে সে তথ্যও। তাই বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত কারা দফতর। অনেক ক্ষেত্রেই যে জেলের এক শ্রেণির কর্মচারির অসাধু মনোভাবের জন্যই তা সম্ভব হচ্ছে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে পরিদর্শনে এসে তা স্বীকার করে নিয়েছিলেন ডিজি(কারা) অরুণকুমার গুপ্তা। এই প্রবনতা রুখতে রাজ্য নতুন আইন আনছে বলেও জানিয়েছিলেন তিনি। এই আইনে কোনও বন্দির কাছে মোবাইল মিললে অতিরিক্ত আরও তিনবছর সাজা খাটতে হবে। রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পরে সেই আইন এখন রাজ্যপালের সম্মতির অপেক্ষায় বলে জানিয়েছিলেন ডিজি। আজ জুতোয় করে জেলের ভিতর ওয়ার্ডেনের গাঁজার পুরিয়া পাচারের চেষ্টায় তাই নতুন করে কপালে ভাঁজ কারাকর্তাদের।  

```