Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘মেরে ছেলের পা ভেঙে দিয়েছে’, মান্নানের বিরুদ্ধে এফআইআর তৃণমূল কাউন্সিলরের

দ্য ওয়াল ব্যুরো: দুই বাড়ির মধ্যে একটাই কমন প্যাসেজ। সেটা নিয়েই দুই পরিবারের বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদ চরম আকার নিল শনিবার সন্ধেয়। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শ্রীরামপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃ

‘মেরে ছেলের পা ভেঙে দিয়েছে’, মান্নানের বিরুদ্ধে এফআইআর তৃণমূল কাউন্সিলরের

শেষ আপডেট: 2 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরোদুই বাড়ির মধ্যে একটাই কমন প্যাসেজ। সেটা নিয়েই দুই পরিবারের বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদ চরম আকার নিল শনিবার সন্ধেয়। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শ্রীরামপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গিরিধারী সাহা। কাউন্সিলরের অভিযোগ, তিনি বাড়িতে না থাকাকালীন মান্নান নাকি তাঁর বাড়ির গেট ভেঙে দিয়েছেন। প্রতিবাদ করতে গেলে তাঁর ছেলে অতনুকে মেরে পা ভেঙে দিয়েছেন। অতনু বর্তমানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি। শ্রীরামপুর চাতরার অরবিন্দ সরণীতে লাগোয়া বাড়ি মান্নান ও গিরিধারীবাবুর। দু’জনেই দীর্ঘদিনের প্রতিবেশী। দুই বাড়ির মধ্যেকার জায়গায় একটাই দরজা রয়েছে। সেই দরজা দিয়েই যাতায়াত করেন দুই পরিবারের লোকজন। কংগ্রেস বিধায়ক আব্দুল জানিয়েছেন, এই গেট নিয়েই সমস্যা তৈরি হয় দুই পরিবারের মধ্যে। তাঁর অভিযোগ, ওই গেট নিজের বলে দাবি করে তালা লাগিয়ে দিয়েছেন গিরিধারীবাবু। ফলে তাঁর বাড়ির লোকজনকে বাইরে বার হতে গেলে অনেকটা পথ ঘুরে যেতে হয়। তার উপর গেটের সামনে ইচ্ছা করেই অনেকগুলো কুকুর ছেড়ে রেখেছেন কাউন্সিলর। ফলে বাড়ির বাচ্চারা ভয়তে স্কুলে যেতেও পারছে না। বিধায়কের কথায়, “আমার বাড়ির সামনে গেট তৈরি করে অবরোধ তৈরি করতে পারে না কেউ। পুলিশ ওদের অনেকবার বলেছে গেট ভেঙে দিতে ওরা সেটা শোনেনি। আমি শুধু আমার বাড়ির দিকের গেটই ভেঙেছি। অন্য কারওর বাড়িতে তো কিছু করিনি।” সেই সঙ্গে তিনি বলেছেন, “আমার গ্যারেজের সঙ্গে হুক লাগিয়ে যাতায়াতের পথ অবরুদ্ধ করে দিয়েছে, আমার বাড়িতে কেউ ঢুকতে পারছে না, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। প্রতিবাদ করলে উল্টে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ” মান্নান জানিয়েছেন, স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা জানান হলেও তিনি কোনও পদক্ষেপ নেননি। আইসিকেও ব্যাপারটা জানানো হয়েছে।পুলিশ তদন্ত করে দেখছে। সেই সঙ্গে তাঁর দাবি, “পা যদি ভেঙেই থাকে তাহলে এক্স-রে রিপোর্ট দেখাক।” https://www.youtube.com/watch?v=malfyfqQCUo The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```