Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিএর দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, তৃণমূলের আন্দোলনে কাজকর্ম শিকেয়

সংগঠনের দাবি, কয়েক মাস আগেও একই দাবিতে কর্মবিরতি করা হয়েছিল। সেসময় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হলেও আজ পর্যন্ত কোনও সমস্যার সমাধান হয়নি।

ডিএর দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, তৃণমূলের আন্দোলনে কাজকর্ম শিকেয়

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 17 December 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝোলানোয় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। বকেয়া বেতন বৃদ্ধি ও ৪ শতাংশ ডিএ সহ একাধিক দাবিতে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা আন্দোলনে নেমেছেন। গত এক সপ্তাহ ধরে কর্মবিরতি চলার পর সোমবার থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের ভূমিকা দায়সারা। এরই বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ।

সংগঠনের দাবি, কয়েক মাস আগেও একই দাবিতে কর্মবিরতি করা হয়েছিল। সেসময় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হলেও আজ পর্যন্ত কোনও সমস্যার সমাধান হয়নি। সেই কারণেই গত সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।

এর জেরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ভাস্কর বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিকরা প্রশাসনিক ভবনে ঢুকতে পারছেন না। মাইগ্রেশন সার্টিফিকেট জমা-সহ নানা প্রশাসনিক কাজে আসা পড়ুয়াদেরও ফিরে যেতে হচ্ছে। ফলে পঠন পাঠন চালু থাকলেও প্রশাসনিক কাজকর্ম কার্যত শিকেয় উঠেছে।

তৃণমূল সংগঠনের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রঞ্জিত রায়ের দাবি, পড়ুয়াদের পড়াশোনায় কোনও সমস্যা হচ্ছে না। তিনি বলেন, “ন্যায্য দাবিতেই আমরা আন্দোলনে নেমেছি। কর্তৃপক্ষ বলছেন, সরকার নাকি বেতন বৃদ্ধি করতে বারণ করেছে। এ কথা আমরা বিশ্বাস করি না। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন বন্ধই থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ভাস্কর বিশ্বাস বলেন, "দেড়বছর ধরে উপাচার্য নেই। এই কঠিন সময়ে আমার উপরেই দায়িত্ব। এমন অবস্থার জন্য খুবই খারাপ লাগছে। ছাত্রছাত্রীরা খুব সমস্যায় পড়েছেন। জানি না এই অবস্থা থেকে কবে বেরোতে পারব।"


```