Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

উত্তরবঙ্গের বিপর্যয়ে ব্যাকুল মহারাজের মন, সৌরভের সংস্থার ত্রাণ পৌঁছচ্ছে ২২ হাজার পরিবারের ঘরে

জানা গিয়েছে, ইসকনের সহযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ২২ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী ও শুকনো খাবার পাঠানো হয়েছে সৌরভের উদ্যোগে।

উত্তরবঙ্গের বিপর্যয়ে ব্যাকুল মহারাজের মন, সৌরভের সংস্থার ত্রাণ পৌঁছচ্ছে ২২ হাজার পরিবারের ঘরে

সৌরভ গঙ্গোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 October 2025 22:51

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা-দুর্যোগে (North Bengal Flood) যখন গোটা রাজ্য উদ্বিগ্ন, তখন সেই পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও (Sourav Ganguly)। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শুধু সহানুভূতির বার্তা নয়, নিজের সংস্থা ‘সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন’-এর (SOurav Ganguly Foundation) মাধ্যমে বিপুল ত্রাণ পাঠিয়েছেন দাদা।

জানা গিয়েছে, ইসকনের সহযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ২২ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী ও শুকনো খাবার পাঠানো হয়েছে সৌরভের উদ্যোগে। সাত দিনের জন্য এই পরিবারগুলি যাতে প্রয়োজনীয় খাদ্য পায়, সেই ব্যবস্থা করেছেন তিনি। চাল, ডাল, মুড়ি, বিস্কুট-সহ নানা শুকনো খাবারে ভর্তি লরিগুলি ইতিমধ্যেই রওনা দিয়েছে উত্তরবঙ্গের উদ্দেশে।

বৃহস্পতিবার কলকাতায় এক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সৌরভ। সেই অনুষ্ঠানের মঞ্চেই উঠে আসে উত্তরবঙ্গের প্রসঙ্গ। সংস্থার কর্ণধারকে পাশে বসিয়েই তিনি বলেন, “আমি অনুরোধ করব, আপনারা কিছু খাদ্যসামগ্রী ও ত্রাণ উত্তরবঙ্গে পাঠান। এটা শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, আমাদের মানবিক কর্তব্যও।”

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন অধিনায়ক জানান, “উত্তরবঙ্গে যা ঘটছে তা সত্যিই হৃদয়বিদারক। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে, মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। উত্তরবঙ্গের মানুষ শক্ত মন নিয়ে এই দুর্দশা কাটিয়ে উঠবেন।”

শুধু তাই নয়, ওই পাঁচতারা হোটেলে স্বাভাবিকভাবেই সাংবাদিকরা সৌরভকে প্রশ্ন করেন, রোহিত শর্মার হাত থেকে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব যে কেড়ে নেওয়ার ব্যাপারে। জবাবে সৌরভ বলেন, "আমি নিশ্চিত যে রোহিতের সঙ্গে এই ব্যাপারে বোর্ডের আগেই আলোচনা হয়ে গিয়েছে। গোটা ব্যাপারটা একেবারেই আচমকা হয়নি। ফলে ওকে সরিয়ে দেওয়া হয়েছে কি না, সেটা আমি বলতে পারব না।'

খেলাধুলোর ময়দান থেকে বহুবার দেশকে গর্বিত করেছেন সৌরভ। এবার বিপর্যয়ের মুহূর্তে মানবিকতার নজির গড়লেন তিনি। তাঁর এই পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসকনের প্রতিনিধিরা এবং উত্তরবঙ্গের স্থানীয় প্রশাসনের সদস্যরাও।


```