
শেষ আপডেট: 29 December 2022 11:38
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই রাজধানীর (Delhi) ওপর দিয়ে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। শুধু দিল্লি নয়, গোটা উত্তর ভারতই প্রবল শীতে জবুথবু (North Bengal Cold) অবস্থা। তাপমাত্রার পারদ নেমেছে চড়চড়িয়ে। তবে বছর শেষে উত্তর ভারতের মানুষের জন্য কিছুটা সুখবরই শোনাল মৌসম ভবন (Weather Update)। আপাতত এই হাড় কাঁপানো ঠান্ডা থেকে মুক্তি পেতে চলেছে উত্তর ভারত।
বিগত কয়েকদিন ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল গোটা উত্তর ভারতকে। শীতল হাওয়ার স্রোত বয়ে যাচ্ছে দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, উত্তপ্রদেশের উপর দিয়ে। কিন্তু বছর শেষে এই প্রবল ঠান্ডা থেকে সাময়িক স্বস্তি পাবেন দিল্লির মানুষ।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ চড়বে বেশ খানিকটা। সোমবারের যেখানে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বুধবার সেই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সেই তাপমাত্রা আরও বাড়বে।
রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, উত্তপ্রদেশের তাপমাত্রাও ৩-৫ ডিগ্রি বাড়তে পারে বলে, মৌসম ভবন সূত্রে খবর। আবহাওয়া দফতরের এক অফিসারের কথায়, ঘন কুয়াশার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তাই শৈত্য হাওয়া প্রবাহ কমবে। কিন্তু বছর শুরুতেই ফের তাপমাত্রা পতন হতে পারে।
উল্লেখ্য, এই মরশুমে প্রবল শীতে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আরও ৪০ জন এই ঠান্ডায় অসুস্থও হয়ে পড়েছেন।
জোরহাটের ত্রাস! ১৬ জনকে আঁচড়ে-কামড়ে ধরা পড়ল সেই হিংস্র চিতাবাঘ, কীভাবে?