Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'উন্নয়ন কাকে বলে দেখে যান'! জনতার 'চাপে' বর্ষার কাদামাখা রাস্তায় হাঁটতে হল মন্ত্রী উদয়নকে

মন্ত্রীর অসুবিধার কথা ভেবে দলের একাংশ সমর্থক সঙ্গে সঙ্গে সেই কাদামাখা রাস্তার ওপর পাটাতন বিছিয়ে দেন। তার ওপর দিয়েই হেঁটে যেতে হয় উদয়ন গুহকে।

'উন্নয়ন কাকে বলে দেখে যান'! জনতার 'চাপে' বর্ষার কাদামাখা রাস্তায় হাঁটতে হল মন্ত্রী উদয়নকে

উদয়ন গুহ।

শেষ আপডেট: 5 June 2025 08:18

দ্য ওয়াল ব্যুরো: জনসংযোগে বেরিয়ে নিজের এলাকাতেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে (North Bengal Development Minister, Udayan Guha)। 

স্থানীয় সূত্রের খবর, মন্ত্রীর সঙ্গে কথা বলাকালীন বর্ষাকালের রাস্তা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ এমনই পর্যায়ে পৌঁছয় যে সেই কাদামাখা রাস্তায় হাঁটতে বাধ্য করা হয় মন্ত্রীকেও।

বিষয়টি প্রকাশ্যে আসতেই উন্নয়নের প্রশ্নে মন্ত্রীকে টিপ্পনি কাটতে শুরু করেছে বিরোধীরা। তাঁদের কথায়, "সবই তো কাটমানিতে চলে যায়! কাজ হবে কী করে!" যদিও উদয়ন গুহর ব্যাখ্যা, "বর্ষাকালে গ্রামের রাস্তা একটু বেশিই খারাপ হয়। ওরা আমাকে সামনে পেয়ে নিজেদের দুঃখের কথা, দাবির কথা বলেছেন, আমিও গ্রামের ওই রাস্তা কিছুটা হেঁটে দেখলাম!" অকুস্থল থেকেই আধিকারিকদের ফোন করে রাস্তাটি দ্রুত সংস্কারের নির্দেশও দেন মন্ত্রী। 

বুধবার দিনহাটা-২ নম্বর ব্লকের (Dinhata) বুড়িরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেখানেই একাংশ গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

স্থানীয় সূত্রের খবর, জনসংযোগে বেরিয়ে মন্ত্রী যখন রাজ্যের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড বোঝাচ্ছিলেন তখনই একাংশ গ্রামবাসী তাঁকে ওই কাদা মাখা রাস্তার সামনে নিয়ে গিয়ে বলেন, 'আপনিও দেখে যান, আমাদের গ্রামে কী উন্নয়ন হয়েছে!' 

যদিও মন্ত্রীর অসুবিধার কথা ভেবে দলের একাংশ সমর্থক সঙ্গে সঙ্গে সেই কাদামাখা রাস্তার ওপর পাটাতন বিছিয়ে দেন। তার ওপর দিয়েই হেঁটে যেতে হয় উদয়ন গুহকে।


```